অরূপ মাহাত: ভারতের চন্দ্রযান-২ সাফল্যের খুব কাছে পোঁছেও অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়েছে। তবে তাতে ইসরোর বিজ্ঞানীদের কৃতিত্ব কোন অংশেই কমে যায় না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের পাশে থেকে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। সারা দেশ ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে গর্ব অনুভব করছে। অথচ সেই বিজ্ঞানীদের বেতন আগের থেকে কমেছে সে খবর কেউ রাখেনি। আগের থেকে ১০ হাজার টাকা বেতন কমেছে বিজ্ঞানীদের। কেন্দ্র সরকার গত জুন মাসেই এই বেতন কমানোর সিদ্ধান্ত নেয়।
সূত্রের খবর, চন্দ্রযান-২ এর সাফল্যে যখন মাতোয়ারা সারা দেশ ঠিক তখনই এই বেতন কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। গত ১২ জুন এক নির্দেশিকা জারি করে ইসরোর বিজ্ঞানীদের বেতন এক ধাক্কায় ১০ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ১ লা জুলাই ২০১৯ থেকে এই কম বেতন নিতেই বাধ্য হচ্ছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে বিরোধীরা অবশ্য মোদী সরকারের সমালোচনা করতে ছাড়েননি। তাদের দাবি, মোদী লোক দেখানো বিজ্ঞানীদের প্রতি সহানুভূতিশীল হলেও বিজ্ঞানীদের বেতন কমিয়ে আসলে তাদের প্রতি বঞ্চনাই এই সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…