ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : পবিত্র রমজান মাসে ইফতারে প্রচলিত খাদ্য তালিকায় কিছু ভিন্ন ধরনের খাবার রাখা হয়। যেমন- ছোলা, ডালের বড়া, বেগুনি, খেজুর, দই-চিড়া,শরবত ইত্যাদি। এই সমস্ত খাবারে রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে তেলেভাজা জাতীয় খাবার এইসময় স্বাস্থ্যপোযোগী নয়। তাই এই সময় তেলেভাজা বর্জন করাই স্বাস্থ্যকর হবে। আসুন জেনে নিই ইফতারে থাকা কিছু খাদ্যের পুষ্টিগুণ-
১: খেজুর:- গ্লুকোজ ও ফ্রুকটোজে ভরপুর খেজুর খুবই পুষ্টিকর একটি খাদ্য। এছাড়া রয়েছে পটাশিয়াম যা আমাদের শরীরের দীর্ঘসময় শক্তি প্রদান করে থাকে। খেজুর আমাদের শরীরে জলশূন্যতা রোধ করে থাকে।
২: দই-চিড়া:- প্রোটিন ও কার্বোহাইড্রেটের পরিপূর্ণ সংমিশ্রণ দই-চিড়া খুবই পুষ্টিকর একটি খাদ্য। দই-চিড়া হজমের সমস্যা সমাধান করতে কার্যকরী। এটি আমাদের শরীরে ভিটামিন ও ক্যালসিয়াম এর মাত্রা বাড়িয়ে থাকে। এছাড়া আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে সতেজ রাখে।
৩: ছোলা:- ছোলাতে রয়েছে প্রচুর প্রোটিন ও মিনারেল যা আমাদের শরীরে ভরপুর পুষ্টি প্রদান করে থাকে। এছাড়া প্রতিদিনের খাদ্যতালিকায় ছোলা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্যকারী। এছাড়া ছোলাতে থাকা আঁশ হজম শক্তি বৃদ্ধি করে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…