পলিটিক্স

কি হবে এবারের ভোটের অনুব্রতর টোটকা? জেনে নিন কি বললেন বীরভূমের কেষ্ট দা

অনুব্রত মণ্ডলের টোটকা শুনতে সকলেই প্রত্যেক ভোটের আগে মুখিয়ে থাকেন। কিন্তু এবারে সেই চেনা অনুব্রত মণ্ডল অনেকটাই অচেনা। এইবারে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বেশ খানিকটা সতর্ক তার টোটকা নিয়ে। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। কিন্তু এখনো আমরা জানতে পারিনি সেই বিখ্যাত অনু টোটকা।

রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে চলে গেলেন শুক্রবার রাতে। আর সেই দিনই অমিতের বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসলেন বীরভূমের কেষ্ট দা। সেখানেই একজন সাংবাদিক প্রশ্ন করেন, ” তাহলে কেষ্ট দা, এবছরের টোটকা কি হচ্ছে? “উত্তরে অত্যন্ত সতর্ক ভাবে অনুব্রত বললেন, “কবে বিয়ে হবে, তারপর ভোজ, এখন থেকে বলে দিলে কি করে হবে? ভোট ঘোষণা হোক, তারপর বলে দেবো।”

তৃণমূল কর্মীদের কাছে অনুব্রত মন্ডল দাওয়াই দেওয়া শুরু করলেই, সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর ভোটের আগে অনুব্রতর বিখ্যাত অনু টোটকা তৃণমূল কর্মীদের কাছে অনেকটা ওষুধের মত কাজ করে। অনুব্রত এর আগে অনেকবার তার টোটকা নিয়ে হাজির হয়েছেন। কখনও কখনও তিনি শুনিয়েছেন চড়াম চড়াম বাদ্যি আবার কখনো তিনি বলেছেন, “ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে”। অনুব্রত মণ্ডলের ডায়লগ সকল স্তরের মানুষের কাছে উপভোগ্য। কিছুদিন আগেই তিনি বিরোধীদের শুটিয়ে লাল করে দেওয়ার বার্তা দিয়েছেন। আবার তার আগে একবার বিরোধীদের উদ্দেশ্য করে বলেছিলেন নকুলদানা রেডি। অনুব্রত মণ্ডলের প্রতিটি বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক মহলে নয় সামাজিক মাধ্যম গুলিতেও চরম পর্যায়ের ভাইরাল।

তবে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্তের পক্ষ থেকে এবছর কড়া বার্তা দেওয়া হয়েছে অনুব্রত কে। তাই হয়তো বীরভূমের কেষ্ট দা এবছর কিছুটা হলেও শান্ত এবং সতর্ক। তবে রাজনৈতিক মহলের আশা, ভোট আসলেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বীরভূমের কেষ্ট দা বাতলে দেবেন তার চেনা পরিচিত ‘ অনু টোটকা ‘।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026