রাজ্য তৃণমূল নেতৃত্বের অন্যতম দাপুটে নেতা হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তার বিখ্যাত খেলা হবে স্লোগান রাজ্যের সব মানুষের কাছে জনপ্রিয়। তার দলের নেতা এবং তৃণমূলের প্রচার সব কিছুতে এই স্লোগান ব্যবহার করছেন। সিপিএম, বিজেপি সহ সকল দল এই স্লোগান ব্যবহার করে এসেছেন। আর এহেন এই দাপুটে নেতার জীবনে নাকি কখনো প্রেমের প্রস্তাব পাননি। আক্ষেপ জানালেন এই নেতা।
প্রেম দিবসে নিজের মনের কথা খুলে বললেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। জানালেন, ‘ আমি আমার জীবনে কখনো প্রেম প্রস্তাব পাইনি।” এছাড়াও ভ্যালেন্টাইন্স ডেতে দলের নেতা ও কর্মীদের, যুবক এবং যুবতীদের শুভেচ্ছা জানালেন অনুব্রত। অন্যদিকে, বোলপুরে আশা কর্মীদের নিয়ে তৃণমূলের একটি দলীয় সভায় খেলা হবে বিতর্ক উস্কে দিলেন জেলা প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক। তিনি ছড়া কেটে খেলা হবে স্লোগান দেন।
মঞ্চে ছিলেন অনুব্রত সহ আরো অনেক নেতা। এর আগেও তৃণমূলের বিভিন্ন সভায় এই ধরনের স্লোগান তুলেছেন প্রলোয় নায়েক। যদিও প্রলয় নায়েক এ বিষয়ে এখনো কিছু জানায়নি তবে, বর্তমানে জেলা শিক্ষা সেলকে নিয়ন্ত্রণ করছেন প্রলয়বাবু। তার সাংগঠনিক নেতৃত্বে জেলার অন্যান্য শিক্ষা সেল নির্মূল। তাই তিনি তার কাজ সামলে দলকে সময় দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…