রাজ্য

“বাংলার মেয়ে চোট পেয়েছে, বৃহত্তর আন্দোলন হবে”, হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের

নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী গুরুতর চোট পাওয়া প্রসঙ্গ নিয়ে তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিরুলিয়া মন্দির থেকে বেরোনোর পর তাকে চার-পাঁচজন ধাক্কা দিয়েছে এবং তাতে মুখ্যমন্ত্রীর গুরুতর চোট পায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের বাকি কর্মসূচি বাতিল এবং তাকে নিয়ে গ্রিন করিডোর করে কলকাতা এসএসকেএম অর্থোপেডিক ডিপার্টমেন্ট এ আনা হয়। মুখ্যমন্ত্রীকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে বারংবার মুখে হাতে জল দেওয়া হয়েছে। আসলে ধাক্কার জেরে মুখ্যমন্ত্রীর পা গাড়ির দরজায় গিয়ে ঠুকে যায়। ঘটনার পর থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালে পৌঁছে তার এক্স-রে করা হয়।

ঘটনা প্রসঙ্গে এবার মন্তব্য করলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা নয়। বাংলার মেয়ে আজকে চোট পেয়েছে। এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়।” অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং চোট পাওয়ার ঘটনাকে বিদ্রুপ করে বলেছেন, “৩০০ পুলিশ মমতা নিরাপত্তায় থাকে। এছাড়া তাঁর যাতায়াতের রাস্তায় প্রায় ৪০০০ পুলিশ থাকে। বললেই হবে বাইরে থেকে লোক এসে ধাক্কা দিয়ে দিয়েছে। সহানুভূতির নাটক করছে মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা বলে সিম্প্যাথি নেয়ার চেষ্টা। উনি বরাবর নাটক করে।”

অবশ্য অর্জুন সিং এর কথার তীব্র সমালোচনা করেছেন অনুব্রত মণ্ডল। তার মন্তব্য প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন, “এই ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত নয়।” সেই সাথে তিনি হুংকার দিয়ে বলেছেন, “বাংলার মেয়ের জন্য বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল। তখন কিন্তু বিজেপি সামলাতে পারবে না।” তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনার তদন্ত চাইছে নাকি জানতে চাওয়া হলে মুখে কুলুপ এঁটেছেন অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন যে ঘটনার তদন্ত করতে হলে তা দলের শীর্ষ নেতারা জানাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026