গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বীরভূমের ভোলে বোম রাইস মিল। এই রাইস মিলের মালিক আর কেউ নন বরং স্বয়ং অনুব্রত মণ্ডল। সেই রাইস মিলে আজ হানা দিয়ে ছয় ঘন্টার বেশি তল্লাশি চালালো সিবিআই। আর সেই তল্লাশির পর উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। নামে অনুব্রত মণ্ডলের রাইসমিল হলেও, এই রাইসমিলের আসল মালিক কিন্তু তার স্ত্রী ছবি মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। সিবিআই সূত্রে দাবি, এই রাইস মিলের একজন ডিরেক্টর তার মেয়ে সুকন্যা মন্ডল। রাইস মিলের অন্য একজন ডিরেক্টর অনুব্রতর বাড়ির পরিচারক। যদিও তদন্তের স্বার্থে সেই পরিচালকের নাম প্রকাশ করা হয়নি।
সিবিআই প্রথম থেকেই অভিযোগ করছে, সরাসরি নিজের নামে সম্পত্তি না কিনে নিজের পরিবারের সদস্য আত্মীয় এবং সায়গল হোসেনের মত দেহরক্ষীদের নামে সম্পত্তি কিনেছেন অনুব্রত মণ্ডল। এমনকি অনুব্রতর কর্মীদের আত্মীয়র নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে সিবিআই এর জেরায়। এই সমস্ত সম্পত্তির খোঁজ করছে সিবিআই। বাড়ির পরিচারককে রাইস মিলে ডিরেক্টর করা এই কৌশলের অংশ বলে দাবি করছে সিবিআই।
ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকার ফিক্স ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই। অনুব্রত এই রাইস মিলে এদিন প্রায় ৬ ঘন্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই। বর্তমানে রাইস মিলটি বন্ধ রয়েছে কিন্তু রাইস মিলের ভেতরে একাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে সিবিআই। নিজেদের সঙ্গে এদিন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই অফিসারকে নিয়ে গিয়েছিলেন তারা। তবে সেই তদন্তে বিশেষ কিছু উঠে আসেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…