ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিলেতি মদের দাম কমেছে, রাজ্যে এক ধাক্কায় ২৫ শতাংশ কমলো দেশি মদের বিক্রি

গত বছরের শেষের দিকে এক ধাক্কায় প্রায় ১০ থেকে ১৫ শতাংশ কমেছে দেশে তৈরি বিলাতী মদের দাম। একইসঙ্গে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশি মদের দাম। তাই বিলাতী মদের বিক্রি যেমনভাবে বৃদ্ধি পেয়েছে, তেমনভাবেই কমছে দেশি মদের চাহিদা। দেশি মদের দাম বৃদ্ধি আর বিলেতি মত সস্তা হয়ে যাওয়ার কারণে, পড়ে গিয়েছে কান্ট্রি লিকারের বিক্রি। সূত্রের খবর, আগে পশ্চিমবঙ্গে গড়ে চার কোটি লিটার প্রতিমাসে দেশি মদ বিক্রি হত। তবে এখন এই পরিমাণটা ৩ কোটি লিটারে থেমেছে।

অর্থাৎ সরকারি সূত্রের খবর অনুযায়ী, একদিকে যেমন দেশি মদের দাম বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বিলিতি মদ সস্তা হয়ে যাওয়ার কারণে পরবর্তী কয়েক মাসে কান্ট্রি লিকারের বিক্রি প্রায় এক কোটি লিটার কমেছে। এটা এই শিল্পের জন্য একটা বড় ধাক্কা। আবগারি শিল্পের বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু বিদেশী মদের সস্তায় পাওয়া যাচ্ছে। এই কারণে দেশি মদের পরিবর্তে সামান্য কয়েক টাকা বেশি দিয়ে বিয়ার অথবা কম দামের বিলাতি মদ কিনতে পছন্দ করছেন ক্রেতারা।

এছাড়াও সাম্প্রতিক সময়ে আরো একটা কারণ দেশি মদের বিক্রিকে প্রভাবিত করতে শুরু করেছে বলে অনুমান করলেন আবগারি শিল্পের বিশেষজ্ঞরা। সম্প্রতি বিষ মদে বেশ কিছু মানুষের মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।এই কারণে মানুষ দেশি মদের পরিবর্তে কয়েকটা টাকা বেশি দিয়ে কমদামের বিলেতি মদ কিনতে পছন্দ করছেন। স্বাস্থ্যের কথা ভেবে অনেকে সামান্য টাকা বেশি খরচা করে অপেক্ষাকৃত সস্তার বিলেতি মদ কিনছেন। সব মিলিয়ে রাজ্যের সূরা প্রেমীদের সাম্প্রতিককালে কিছুটা স্বাস্থ্য সচেতন হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। তবে দেশি মদের বিক্রি একইভাবে ধাক্কা খেতে শুরু করেছে রাজ্যের একাধিক জেলায়। পকেটের দিক থেকে কিঞ্চিত উদারতা দেখানোর কারনে এক ধাক্কায় প্রায় ২৫ শতাংশ কমে গেছে বেশি মদের বিক্রি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026