পলিটিক্স

ও মূর্খ, রাখাল বাগাল, দিলীপের ‘দিদির পুলিশ দাদার পুলিশ’ মন্তব্যের পাল্টা অনুব্রত

ট্রাম্পের হারের সঙ্গে মোদির হারকে তুলনা করার পরে এবারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে মূর্খ বলে তুলোধোনা করলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে দিলীপ মন্তব্য করেছিলেন, ” এবারের নির্বাচনে দাদার পুলিশ আসবে, দিদির পুলিশ বসে খৈনি খাবে।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন দিলীপের বিরুদ্ধে জোরালো আক্রমণ করলেন অনুব্রত।

শুধু দিদির পুলিশ দাদার পুলিশ নয়, হলদিয়ার সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এবারের ভোট লুট করতে এলে, শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত বলেন, কোন দলের সভাপতি কি শ্মশানে পাঠিয়ে দেবার কথা বলতে পারেন? তুমি সবাইকেই তিনি শ্মশানে পাঠিয়ে দেন তাহলে তিনি থাকবেন কার সঙ্গে? তৃণমূল এই সব কথা বলেনা। সবার উন্নয়ন করার জন্য সবার পাশে থাকার জন্য রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। লোকসভা এবং বিধানসভা ভোটের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপর পড়ে। এখানে দিদির পুলিশ বা দাদার পুলিশ বলে কিছু নেই। ও এটা জানেনা। ও মূর্খ, রাখাল বাগাল। পাশাপাশি তিনি বুথ ভিত্তিক সভায় কেন্দ্রের নীতি নিয়ে বিজেপি কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মানুষ বুঝে গিয়েছে, তারা কাদের হাতে দেশের ভার তুলে দিয়েছেন।

বীরভূমের ফলাফল নিয়েও তাকে মন্তব্য করতে শোনা গেল। তিনি বলেছেন, বীরভূমের ১১টি এবং পূর্ব বর্ধমানের ৩টি আসনের সব কটিতে জয়লাভ করবে তৃণমূল। শেষে দলের পুরোনো কর্মী দের ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন কেষ্ট দা ওরফে অনুব্রত মণ্ডল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026