কয়েকদিন হয়ে গিয়েছিল, তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিলেন। কেমন ভাবে তাকে নিজের সেই ভঙ্গিতে দেখা যাচ্ছিল না। তবে এবারে সোমবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে আবারো নিজের কড়া বাক্য শোনালেন অনুব্রত মণ্ডল।
এই জনসভাটি হয়েছিল আমাদপুর বালিকা বিদ্যালয়ের মাঠে। সেখানে অনুব্রত মণ্ডল কে আবার স্বমহিমায় পাওয়া গেল। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন। পাশাপাশি মমতার সঙ্গে তিনি নরেন্দ্র মোদির তুলনা করলেন। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাড়ি যত বাড়ছে, রান্নার গ্যাসের পেট্রোল-ডিজেলের দাম সেরকম ভাবেই বেড়ে চলেছে। নরেন্দ্র মোদির রাম রাজত্বে পেট্রোলের দাম এখন ১০০ টাকা ছাড়িয়ে গেছে। নরেন্দ্র মোদী মিথ্যেবাদী, প্রতিশ্রুতি দিয়ে রাখেন না।”
অনুব্রত মন্ডল নির্বাচনী প্রচারে সোনার বাংলা প্রসঙ্গে কথা বললেন। তিনি বললেন, “উড়িষ্যায় কি হাল? ত্রিপুরায় কি হাল? শিক্ষকদের চাকরি খেয়ে নিলে। আসাম কি হলো? সোনার আসাম, সোনার গুজরাট কোথায়?” পাশাপাশি তিনি বললেন, যদি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট না দেন তাহলে কিন্তু বাংলাটা একেবারে শেষ হয়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…