রাজ্য

আবারও বেলাগাম অনুব্রত, ‘মিথ্যাবাদী’, ‘নেমকহারাম’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে

বীরভূমের রাজনগরের সভা থেকে আবারও প্রধানমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলে ‘নেমকহারাম’ বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একাধিক বিষয়ে সুর তুললেন কেন্দ্রের বিরুদ্ধে। অমিত শাহের (Amit Shah)বাংলা সফরে বাতিলের নেপথ্যের কারণ ‘ভয়’ এমনটাই দাবি করলেন তৃণমূলের জেলা সভাপতি।

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। দিনক্ষণ ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। সেই কারণে শাসক শিবিরের উভয়েই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। প্রতি পক্ষের ভুল এবং ত্রুটিকে সাধারণ মানুষের মানুষের সামনে তুলে ধরে একুশ মসনদ চেষ্টা চালাচ্ছে দুই দলই। কার্যত প্রতিদিনই বাংলার বিভিন্ন প্রান্তে সভামিছিলের আয়োজন করা হচ্ছে। শনিবার বীরভূমের রাজনগরে সভা করেন জেলা শাসক শিবিরের সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় সুর চড়ান অনুব্রত। তার বক্তব্য,”মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। বিজেপি সরকার ভাওতাবাজি করছে। ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিলেও তার কিছুই করতে পারেননি।” এরপরই প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করে অনুব্রত বলেন, “মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী ভারতে আর দেখিনি।” ‘সোনার বাংলা’ ইস্যুতেও এদিন অনুব্রত খোঁচা দেন মোদিকে। সফর বাতিল নিয়ে অমিত শাহ ও বিজেপিকে তুলোধনা করেন। বলেন, “ওরা ভয় পেয়েছে। বুঝে গিয়েছে বাংলা দখল করা এত সহজ নয়, সেই কারণেই বারবার দিনক্ষণ বদল করছে।”

গেরুয়া শিবিরকে আক্রমণের সাথে এই দিনই মুখ্যমন্ত্রী এবং তার জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন শাসক শিবিরের জেলা সভাপতি। তার বক্তব্য,”মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি শুধু মানুষের ভাল করতে চান। ধর্মীয় ভেদাভেদ করেন না। হিন্দুর জন্য যতটা ভাবেন, ততটাই ভাবেন মুসলিমদের জন্য। একইভাবে সব শ্রেণির মানুষদের মুখে হাসি ফোটাতে চান তিনি। আর প্রধানমন্ত্রী কেবল গুজরাটিদের কথা ভাবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026