নিউজ

দীর্ঘ রোগ ভোগের পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন অনুব্রত মন্ডলের স্ত্রী

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের স্ত্রী ছবি মন্ডল। দীর্ঘদিন ধরেই কলকাতার এই নামী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েক মাসে অবস্থার অবনতি হয়।

খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সঙ্গে রয়েছেন জেলা তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব। কলকাতায় আসছেন অনুব্রত কন্যা সুকন্যাও। অসুস্থ থাকাকালীন মায়ের সেবা শুশ্রূষার পাশাপাশি পরিবারের দায়িত্বও নিজের হাতে পালন করতেন মেয়ে সুকন্যাই। মায়ের মৃত্যু খবর পেয়ে শোকাচ্ছন্ন তিনি।

আরও পড়ুন : ঝড়ের গতিতে বাড়ছে রান্নার গ্যাসের দাম, জানুন কোন রাজ্যে গ্যাসের দাম সবচেয়ে বেশি

সূত্রের খবর, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বোলপুরের বাড়িতে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ছবি দেবীর। প্রসঙ্গত, গত লোকসভা ভোটের সময় নিজের মা-কে হারান অনুব্রত মন্ডল। সেই সময়ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছায়া দেবী। ভোট প্রচারে বিভিন্ন সময়ে স্ত্রীর প্রসঙ্গ তুলেছেন বীরভূমের একচ্ছত্র অধিপতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026