খেলা

প্রথম T-20তে ভারতের লক্ষ্য ২০৪, শুরুতেই রোহিতকে হারিয়ে চাপে ভারত

নিউজিল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো মারমুখি শুরু করেন। নিউজিল্যান্ডের ৮০ রানের মাথায় প্রথম উইকেট ফেলতে সক্ষম হয় ভারত। মার্টিন গাপটিলকে তার ব্যক্তিগত ৩০ রানে আউট করেন শিবম দুবে। এর কিছুক্ষণ পরেই শার্দুল ঠাকুরের বলে চাহালের হাতে ক্যাচ দিয়ে ৫৯ রান করে সাজঘরে ফেরেন কলিন মুনরো।

অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর নিউজিল্যান্ডের স্কোর ২০০ এর ঘরে নিয়ে যেতে সাহায্য করে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে নিউজিল্যান্ড। ভারতের ছয় বোলারের মধ্যে পাঁচজন একটি করে উইকেট নিয়েছেন।‌ শামি একটিও উইকেট নিতে পারেননি। বুমরাহ সবচেয়ে সেরা বোলিং প্রদর্শন করেন।

আরও পড়ুন : নতুন রেকর্ডের সামনে ভারতীয় অধিনায়ক, ভাঙতে চলেছে ধোনির রেকর্ড

রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতের মূল্যবান উইকেট হারায় ভারত। এখন ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তার সঙ্গী কে এল রাহুল। চার ওভার শেষে ভারতের স্কোর ৪১ এক উইকেটের বিনিময়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026