বিনোদন

Indian Idol : বিচারকের আসনে অনুরাধা, অমিত কুমারের পর প্রতিযোগীদের গান নিয়ে মুখ খুললেন গায়িকা

প্রতিদিন টেলিভিশন চ্যানেলে প্রথম পাঁচদিন ধারাবাহিক দেখানো হলেও শেষ দুদিন থাকে রিয়ালিটি শো। রিয়ালিটি শোতে থাকে গান, নাচ আর কিছু গেম শো। নাচ আর গানের মঞ্চ থেকে ভবিষ্যতের তারকাদের খুঁজে বার করেন আজকের সেলিব্রেটিরা। এর মধ্যেই যে কয়েকটি সঙ্গীতের প্রতিযোগিতার মঞ্চ থেকে বড় বড় গায়ক-গায়িকা উপহার দিয়েছে বিনোদন জগতকে, তার মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হল ইন্ডিয়ান আইডল।

ইন্ডিয়ান আইডলে প্রতি সপ্তাহে থাকে বিশেষ কিছু অতিথি। কিছুদিন আগে সেই মঞ্চে পৌছে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী কুমার শানু এবং অনুরাধা পড়ওয়ালকে। এরাও এসে প্রতিযোগীদের গান গাওয়ার পর প্রশংসা করেছিলেন। হঠাৎ অনুরাধা পড়ওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তিনি কি প্রতিযোগীদের টাকার জন্য প্রশংসা করেছেন নাকি মন থেকে করেছেন? অনুরাধাকে প্রশ্ন করতে কি বললেন?

এই প্রসঙ্গে সরাসরি কথা বললেন গায়িকা। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বললেন, “তাঁর তো সেই অনুষ্ঠানের সকল প্রতিযোগীদের বেশ ভালই মনে হয়েছে। প্রত্যেক প্রতিযোগীর মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে। তিনি অমিত কুমারের সরাসরি নাম উল্লেখ না করেই বললেন, যদি কেউ এই প্রতিযোগীর ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন তুলে থাকেন, তাতে তিনি সত্যি অবাক হচ্ছেন। এই মঞ্চে বাচ্চা বাচ্চা প্রতিযোগীরা বেশ ভালই গান গায় তা দেখেই তিনি সত্যি অবাক।

দিন কয়েক আগেই দর্শকের প্রবল সমালোচনার মুখে পড়েছিল এই শো। লেজেন্ড কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল দুনিয়াতে সেই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি এক সংবাদমাধ্যমে জানান, চ্যানেলের কথা অনুযায়ী আর টাকার জন্য বাধ্য হয়ে প্রতিযোগীদের গান ভাল না লাগা সত্ত্বেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন। প্রতিযোগীদের পাশাপাশি ইন্ডিয়ান আইডলের দুই বিচারক হিমেশ রেশমিয়া এবং নেহা কক্কর ও কিশোর কুমারের গান গাইতে পারেননি তাও বলেছিলেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026