রাজ্য

সোনালীর পথেই সরলা মুর্মু! তৃণমূল সুপ্রিমোর কাছে ঘর ওয়াপসির আবেদন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে দলবদল ট্রেন্ডে গা ভাসিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক মুখ চেনা তৃণমূল নেতা। বিজেপির প্রচারের রমরমা দেখে মনে হয়েছিল এবার হয়তো বাংলার মসনদে জায়গা পাচ্ছেন গেরুয়া শিবির। কিন্তু বাস্তবে ঘটল উলটপুরান। বাংলার মানুষ বিপুল ভোটে বাংলার মেয়েকে জয়যুক্ত করলেন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যেই আবার দল থেকে নেতাদের ঘর ওয়াপসি করার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।

গতকাল অর্থাৎ শুক্রবার সর্বসমক্ষে টুইট করে এককালে তৃণমূলের দাপুটে বিধায়ক সোনালী গুহ তৃণমূলে ফিরে আসার কাতর আর্জি জানান। তার পথ অনুসরণ করেই আজ অর্থাৎ রবিবার তৃণমূলের ফেরার কাতর আবেদন জানালেন সরলা মুর্মু। দলত্যাগ করার আক্ষেপ প্রকাশ করে তিনি তৃণমূলে ফিরতে চান বলে তৃণমূল সুপ্রিমোর কাছে আবেদন করেছেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমি ভুল বুঝতে পেরেছি। মমতা ব্যানার্জির সাথে ভবিষ্যতে কাজ করতে চাই। ভোটের ফলাফলের পর দলবদলকারীদের স্বাগত জানিয়েছিলেন দিদি। সেই ডাকে সাড়া দিয়ে আজ আমি আবেদন করছি।” অবশ্য তৃণমূল দলের তরফে জানানো হয়েছে সরলা মূর্মুর কোন আবেদন তারা পায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, একুশে বাংলা বিধানসভা নির্বাচনে ভোট বাংলার খবরের শিরোনামে এসেছিলেন মালদার এই জননেত্রী। তাকে দলের পক্ষ থেকে মালদার হবিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। কিন্তু তার এই আসন পছন্দ হয়নি। তিনি পুরাতন মালদা থেকে লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই আসন না দেওয়ায় দলের প্রতি অভিমান করে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। সেখানে পছন্দমত আসন পাওয়া তো দূর অস্ত, কোন জায়গাতেই প্রার্থী হতে পারেননি তিনি। তাই হয়তো ভোট মিটতে আবারো ঘর ওয়াপসির ইচ্ছা হয়েছে মালদার প্রাক্তন তৃণমূল নেত্রীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026