Categories: বিনোদন

স্বামী বিরাটকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির গুরুর আশ্রমে পৌঁছলেন অনুষ্কা, পৌঁছে ধ্যান করলেন বিরাট

ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড বিরাট কোহলির ফ্যান লাখ লাখ ভারতীয়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে অনেকেই বিরাট কোহলির কভার ড্রাইভের ফ্যান। তাঁর খেলার ধরণ এবং শক্তিশালী লড়াইয়ের জন্য তিনি সর্বদা খবরের শিরোনামে থাকেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মাঝে লাইমলাইটে আসেন। স্ত্রী অনুষ্কার সাথে বর্তমান সময়ে বেশ কিছু ধর্মস্থানে ভ্রমণ করছেন বিরাট কোহলি। সম্প্রতি আবারও আধ্যাত্মিকতার আশ্রয় নিতে বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুর আশ্রমে।

আসলে বিরাট কোহলি তার মা সরোজ কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মার সাথে গত সোমবার ঋষিকেশ পৌঁছেছেন। সেখান থেকেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরু স্বামী দয়ানন্দ সরস্বতীর শীশমঝারিতে আশ্রম পরিদর্শন করেন। আজও ঋষিকেশে থাকছেন কোহলি পরিবার। আসলে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিরাট কোহলি ও তার স্ত্রী প্রতিনিয়ত মন্দির ও আশ্রম পরিদর্শন করছেন। শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে তারা বৃন্দাবন গিয়েছিলেন এবং তারপর তারা নৈনিতালের একটি মন্দিরে গিয়েছিলেন।

জানিয়ে রাখি, গতকাল সোমবার কোহলি পরিবারের তিনজন আশ্রমে পৌঁছে ব্রহ্মলীন দয়ানন্দ সমাধি দর্শন করেন। সেখানে নাকি বিরাট কোহলি ২০ মিনিট ধ্যান করেছিলেন। আশ্রম পরিদর্শনের পর বিরাট অনুষ্কা গঙ্গাঘাটে পৌঁছে সাধু পন্ডিতদের সাথে মা গঙ্গার আরতি করেন এবং আশীর্বাদ নেয়। সন্ধ্যায় গোটা পরিবারের সাথে আশ্রমের সাধারণ খাবার খান এই ভারতীয় ক্রিকেটার। জানা গেছে, বিরাট কোহলিদের পক্ষ থেকে ভান্ডারার আয়োজন করে প্রসাদ বিতরণ হবে আজ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026