বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি বিকিনি লুকে দেখা গিয়েছে তাকে। তবে সেই নিয়ে আপাতত চর্চিত নন অভিনেত্রী। সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওতে অভিনেত্রীর পেট হালকা ফোলা লেগেছে। আর সেটি দেখেই একাংশের মনে হয়েছে তিনি মা হতে চলেছেন। আবার সেই কথা কেউ কেউ নিশ্চিতভাবেই লিখে দিয়েছেন কমেন্টবক্সে।
তবে উরফি সোজা উত্তর দেওয়ার মে নন। নিজের ছবি স্টোরিতে শেয়ার করে তিনি লিখেছেন, আজকাল সমান পেট রাখা একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে সমান পেটের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনমানে হয় না। তার কথায়, পেটে হালকা চর্বি থাকলে, তা খুব একটা ক্ষতি করে না। পাশাপাশি তিনি এও লেখেন, পিরিয়ডের প্রথম দিনে এই ফটোশুট করেছেন অভিনেত্রী। আর সেই কারণেই তার পেটটা ফোলা লাগছে, তাকে সেমি প্রেগনেন্ট মনে হচ্ছে। অভিনেত্রীর এই বক্তব্যও বেজায় শোরগোল ফেলেছে নেটমহলের একাংশের মাঝে। অবশ্য সেকথাও আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…