বিনোদন

Virat-Anushka: রোদে ভেজা ছবি পোস্ট অনুষ্কার, স্ত্রীর লাস্যময়ী অবতারে ভালোবাসা জানালেন বিরাট

বিরুষ্কা! এদের প্রেমকাহিনী রুপকথার গল্পকেও হার মানাবে। বিরাট আর অনুষ্কা দুজনে নিজেদের কেরিয়ার তৈরীর পথে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুট করতে গিয়ে প্রথম আলাপ। তারপর বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হন। এরপর পাঁচ বছর পরে চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে নভেম্বর মাসে ইতালিতে পরিবার আর আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পডেন। বিয়ের সাড়ে তিন বছরেও এদের প্রেম করেনি বরং দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এখনো কাজের ফাঁকে নতুন প্রেমিক প্রেমিকার মতো রোম্যান্স করতে ভোলেনা৷

বিরুষ্কার কাপল গোল দেখার জন্য গোটা বিটাউন অপেক্ষা করে থাকে। বিয়ের ৩ বছরের মধ্যে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী৷ কাজের পাশাপাশি এখন মেয়েকে একসাথে মানুষ করছেন এই লাভ বার্ডস। মেয়েকে ভালোবেসে নাম দিয়েছেন ভামিকা। অন্যান স্টারকিডদের থেকে নিজের কন্যাকে একটু আলাদা করে মানুষ করতে চান অভিনেত্রী৷ আসল ব্যপার হল দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমকাহিনিতে।

তবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দুজনের প্রেম জমে ক্ষীর। দু-দিন আগেই  ইনস্টাগ্রামের দেওয়ালে এক মিষ্টি বিড়ালের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন কোহলি। আর সেই ছবির নীচে অনুষ্কা লিখেছিলেন,, ‘হ্যালো বিল্লি’। অনুষ্কার সেই কমেন্টের নীচে বিরাটের পালটা উত্তর, ‘লউন্ডা ফর্ম দিল্লি… মুম্বই কি বিল্লি’। তারকা দম্পতির এই মজাদার কথোপকথন সুপারভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকে এদের এই প্রেম দেখে ভালোবাসা জানিয়েছেন।

তার রেশ কাটতে না কাটতে শুক্রবার সক্কাল সক্কাল ফের জমে উঠল বিরুষ্কার প্রেম।এদিন নিজের ইন্সটাগ্রামে রোদে ভেজা ছবি পোস্ট করলেন ভামিকার মাম্মা। আর স্ত্রীর এই ছবি দেখে ধুকপুকানি বাড়ল বিরাটের মনে। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে কালো পোশাকে লাস্যময়ী অবতারে নিজেকে তুলে ধরলেন অনুষ্কা। এদিন অভিনেত্রীর ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছে সূর্যি মাম্মা। রোদের আভায় আরও সুন্দরী লাগছে অনুষ্কাকে।

এদিন ছবির ক্যাপশেন ‘পরী’ তারকা লেখেন, ‘সূর্য জ্বলজ্বল করছে, মনোরম আবহাওয়া, তাই মন হলে আমিও একটু পোজ দিই… যাতে এই ছবিগুলো পোস্ট করতে পারি…. যা গানের লিরিকস আর মনে নেই’।  এরপরেই মন্তব্য বক্সে কমেন্ট আসে তিনটি লাল হৃদয়ের চিহ্ন। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026