বিনোদন

Aindrila-Sabyasachi:’দিল দিয়া…’, ৬ মাস পুরনো ভিডিয়োতে ঐন্দ্রিলার হাত ধরে নাচ সব্যসাচীর

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। এখনো চলতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ মেনে। হাজার কাজের ফাঁকে মনের মানুষের যত্ন নিতে ভোলেননি এই অভিনেতা। এ এক সুন্দর ভালবাসার গল্প, প্রেমে থাকা দুই মানুষের ভালোবাসার আখ্যান। এই প্রেমে নেই ভেজাল শুধু আছে একে অপরের প্রতি নির্ভরতা, পাশে থাকার উৎসাহ। হ্যাঁ ঠিক ধরেছেন আমি সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মার কথা বলছি। এরা আর রিল নয় বাস্তবে সাধারণ মানুষের চোখে সেরা জুটির তকমা এঁরা পেয়েছেন।

তবে এই জুটি কখনো লোক দেখিয়ে একে ওপরকে ভালোবাসেনা। নিজেদের জন্য একে অপরকে ভালোবাসেন ঐন্দ্রিলার এক টুকরো হাসি দেখার জন্য নিজেকে হারতে এককথায় রাজি আছেন সব্যসাচী। প্রেমিকার ক্যানসারের অস্ত্রোপচারের পর তাঁর আবদারে অনভ্যস্ত পায়ে ঐন্দ্রিলার সঙ্গে নাচতেও কখনো কুন্ঠাবোধ করেননা তিনি। নাই বা হল এই নাচ নায়ক নায়িকার মতো। তবে এতে মিশে আছে প্রেম আর ভালবাসা।

বৃহস্পতিবার দুপুরে এক মিষ্টি নাচের ভিডিও শেয়ার করেছেন সব্যসাচী। তবে ভিডিয়োটি কাল শেয়ার করলেও করা হয়েছে মাস ছয়েক আগের। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যানসার হানা বসিয়েছে ঐন্দ্রিলার শরীরে। বিগত কয়েক মাস ধরে হাসপাতাল-বাড়ি-হাসপাতাল করেই কাটছে দিন। তবু হাজার কষ্টেও হারেননি অভিনেত্রী। ডাক্তার লিখে দিয়েছে রেডিয়েশনের ডোজ, অস্ত্রোপচারের তারিখ। সেই মতোই এখনো চলছে চিকিৎসা, হয়েছে অস্ত্রোপচারও। এমন সময়েই কোনও এক মাঝরাতে নাচের প্রতি ভালোবাসায় মনের মানুষের সাথে নাচতে ইচ্ছে করেছিল খুব। শরীর ক্লান্ত হলেও মন ছিলনা ক্লান্ত । তাই প্রেমিককে জড়িয়েই বাড়ির পোশাকে শুরু হল বল ডান্স। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘দিল দিয়া গাল্লা…’।

এই ভিডিও শেয়ার করে সব্যসাচী লিখছেন, “ভিডিওটি প্রায় ছয় মাস আগে ওর মায়ের ফোনে তোলা, সদ্য অস্ত্রোপচার হয়েছে তখন, ভালো করে হাঁটার ক্ষমতা নেই অথচ মাঝরাতে উনি নাচবেন। আমরা দুজন একেবারেই ভিন্ন মেরুর মানুষ। ছোট থেকেই ও নৃত্য পটিয়সী, আর এদিকে নাচের বিষয়ে আমার দুটি ঠ্যাঙই অকেজো। গান চালিয়ে বললো, ‘আমি অসুস্থ হলেও তোমায় ঠিক হারিয়ে দেব”। হারতেই তো চেয়েছিলেন সব্যসাচী। এই হারায় সুখ খুঁজে পেয়েছিলেন কবেই। আরও লিখেছেন, “হেহে, আমি তো কবেই হেরে গেছি। তবে এই হাসিটুকুর জন্য আমি আরও সহস্রবার হারতে রাজি আছি।” সব্যসাচী হারতে চেয়েছেন। কিন্তু নেটিজেনদের চোখে, ঐন্দ্রিলার চোখে তাঁর জিৎ হয়েছে বহু আগেই। কী বলা যায় তাঁকে? ‘বাজিগর’? কারণ, ‘হার কর জিতনে ওয়ালোকো…’, কী যেন বলেছিলেন ‘রোম্যান্স খান’? এদের এই ভালোবাসা দেখে কুর্নিশ জানিয়েছেন অনুগামীরা। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026