বিনোদন

Virat-Anushka: কোহলির জীবনের ‘মুশকিল আসান’ অনুষ্কা, রবিবাসরীয় সকালে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার বিরাটের

বিরুষ্কা! এদের প্রেমকাহিনী রুপকথার গল্পকেও হার মানাবে। বিরাট আর অনুষ্কা দুজনে নিজেদের কেরিয়ার তৈরীর পথে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুট করতে গিয়ে প্রথম আলাপ। তারপর বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হন। এরপর পাঁচ বছর পরে চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে নভেম্বর মাসে ইতালিতে পরিবার আর আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পডেন। বিয়ের সাড়ে তিন বছরেও এদের প্রেম করেনি বরং দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এখনো কাজের ফাঁকে নতুন প্রেমিক প্রেমিকার মতো রোম্যান্স করতে ভোলেনা৷

বিরুষ্কার কাপল গোল দেখার জন্য গোটা বিটাউন অপেক্ষা করে থাকে। বিয়ের ৩ বছরের মধ্যে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী৷ কাজের পাশাপাশি এখন মেয়েকে একসাথে মানুষ করছেন এই লাভ বার্ডস। মেয়েকে ভালোবেসে নাম দিয়েছেন ভামিকা। এখনো ভামিকাকে দেখাননি অভিনেত্রী৷ অন্যান স্টারকিডদের থেকে নিজের কন্যাকে একটু আলাদা করে মানুষ করতে চান অভিনেত্রী৷ আসল ব্যপার হল দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমকাহিনিতে।

তবে এই সময়ে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে আইপিএল ব্যর্থ হয়েছেন এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নক-আউট পর্বের আগেই ছিটকে গিয়েছেন। একের পর এক ধাক্কায় জর্জরিত ক্যপ্টেন কোহলি। অবশ্য টি-টোয়েন্টির অধিনায়কত্ব আগেই ছেড়েছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতে পঞ্চাশ ওভারের ম্যাচেও ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়তে পারেন বিরাট। এই সব ঝড়ের মধ্যে স্বামী বিরাটের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তাঁর জীবনেরএকমাত্র ‘মুশকিল আসান’ অনুষ্কা শর্মা। তাই তো রবিবাসরীয় সকালে স্ত্রীর সঙ্গে একান্ত যাপনের একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বিরাট কোহিল। 

ছবিতে দুজনের পোশাকে ধরা পড়ল রং মিলান্তি হিসেবে। দুজনেই গোল গলা সাদা টি-শার্টে লেন্সবন্দি হলেন দুজন। ক্যামেরার দিকে তাক করে অদ্ভূত মুখভঙ্গি করে রয়েছেন দুজনেই। এই মিষ্টি ছবিতে মন গলছে সকল নেটবাসীর। দুজনেত নিজস্বীর ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘মাই রক’, পাশে এঁকেছেন ভালোবাসার চিহ্ন। সত্যি তো বিরাটের সব মুশকিল সময়ের একমাত্র সঙ্গী অনুষ্কা তা নিঃসন্দেহে বলা যেতে পারে। শুধু বিরাট নয় এই একই ছবি অনুষ্কা ও শেয়ার করেছেন। অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই আদুরে পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026