আকাশে সূর্য্যি মামা অস্ত গেলে সকল মা কাকিমাদের বাংলা ধারাবাহিক দেখা চাই চাই। তবে যাঁরা বাংলা ধারাবাহিক দেখেন তাঁরা সকলেই জানেন, বর্তমানে বেশিরভাগ বাংলা ধারাবাহিকের ব্যাকগ্রাউন্ডে যে গান বাজানো হয় তা বেশিরভাগ হিন্দি ছবি থেকে নেওয়া। এমনকি গান আর নাচের রিয়্যালিটি শো গুলিতেও হিন্দি গানই বেশিরভাগ সময়ে গাইতে বা নাচিতে দেখা যায় প্রতিযোগীদের। এবার এই বাংলা ধারাবাহিকে হিন্দি গান চালানোর বিরুদ্ধে সরব হল বাংলা পক্ষ। রাজারহাটের ডিআরআর স্টুডিওতে ডেপুটেশন প্রদান ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার ডাক দিয়েছেন তারা রবিবার গর্গ চট্টোপাধ্যায় নেতৃত্বে চলবে বিক্ষোভ প্রদর্শন।
বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার সদস্যরা এই বিক্ষোভের মূল উদ্যোক্তা। এ প্রসঙ্গে বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি জানিয়েছেন, ‘বাংলার সংস্কৃতিকে নষ্ট করার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধেই বাংলা পক্ষর এই প্রতিবাদ। জোর করে বাংলা ধারাবাহিক গুলিতে উত্তর ভারতের সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে। এমনকি বাংলা ধারাবাহিকে করবাচৌথের মতো অনুষ্ঠান ও দেখানো হচ্ছে। বিয়েবাড়ির অনুষ্ঠানগুলিতে অনেকে এখন বেনারসির বদলে লেহেঙ্গা পরানো হচ্ছে। আগে ধারাবাহিকগুলিতে বাংলা গান বাজানো হত। এখন ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলছে হিন্দি গান। এ জিনিস চলতে পারে না।’
বর্তমানে করওয়া চৌথ পালন থেকে বা প্রাক বিয়ের অনুষ্ঠানে সংগীত, মেহেন্দি অনুষ্ঠান, এগুলো এখনই বাংলা ধারববাহিকের সঙ্গে। যা মূলত হিন্দি বলয়ের অনুষ্ঠান, আর এই নিয়েই আপত্তি বাংলা পক্ষের। জানা গিয়েছে সংশ্লিষ্ট স্টুডিওতে রবিবার সকাল ১১টা নাগাদ বিক্ষোভ প্রদর্শন করবে বাংলা পক্ষ।
বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবহেলা করার অভিযোগেই এবার বাংলা ধারাবাহিকের প্রযোজকদের বিরুদ্ধে সুর চড়াবে বাংলা পক্ষ।
বাংলা ভাষায় ধারাবাহিক কিংবা অনুষ্ঠানে অন্য ভাষায় প্রয়োগ, হিন্দি ভাষায় গান, উত্তর ভারতীয় সংস্কৃতির অনুকরণ বন্ধের দাবিতে তাঁদের এই প্রতিবাদ। বাংলা পক্ষের এক সদস্য জানিয়েছেন, তাঁরা কেবল বাঙালি সংস্কৃতির ওপর হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চ্যানেলগুলির যে প্রবণতা তার বিরোধী। তাঁরা কখনোই হিন্দি গান বা হিন্দি ভাষি কলাকুশলীদের বিরোধী নন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…