প্রতিবছরের মতো এবছরেও শুরু হয়ে গিয়েছে গোয়া ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব। শনিবার রাত থেকে শুরু হয়েছে গোয়াতে এই চলচ্চিত্র উৎসব। আর সেখানেই দেশের ৭৫তম স্বাধীনতা উপলক্ষ্যে উদ্বোধনী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন সলমন খান, রণবীর সিং, মৌনি রায়, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’স্যুজা, শ্রদ্ধা কাপুরের মতো তারকারা। আর এঁদের মাঝেই বাংলার প্রতিনিধিত্ব করেন বঙ্গ সুন্দরী ঋতাভরী।
জমকালো ভাবে শনিবার সিনেমার এই উৎসব শুরু হয়েছে গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বাংলার প্রতিনিধি হয়ে নজর কাড়লেন ঋতাভরী চক্রবর্তী। এদিন সুন্দর লাল-সাদা শাড়ি পরে একাধিক বাংলা গানে নাচ করলেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী মঞ্চ শেয়ার করলেন বলিউড সলমন খান, রণবীর সিংয়ের মতো তারকাদের সঙ্গে। যা বাংলার জন্য এক গর্বের বিষয়।
সোশ্যাল মিডিয়ায় গতকালের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, “আমার বাংলা বরাবরই সেরা, লাইম লাইটের কেন্দ্রবিন্দুতে। জাতীয় স্তরের শোয়ে সমস্ত বাংলা গানে পারফর্ম করলাম। আর মনে হয়, এটাই সবচেয়ে বলিষ্ঠ বার্তা। সলমন খান, রণবীর সিং, মৌনি রায়, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’স্যুজা, শ্রদ্ধা কাপুর, করণ জোহর, মণীশ পলের সঙ্গে মঞ্চ শেয়ার করতে পেরে কৃতজ্ঞ।”
অভিনেত্রীর সাফল্যে অনুগামীরা আনন্দিত।
গোয়ায় ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই বছরের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। উল্লেখ্য, এই প্রথমবার গোয়ার চলচ্চিত্র উৎসবে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আহ্বান জানানো হয়েছে। এইবারে উৎসবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জিফাইভ, ভুট, সোনি লিভের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি অনুষ্ঠানের নানান ইভেন্টে অংশ নিচ্ছে।
এর মধ্যে মাস্টারক্লাসেস, কনটেন্ট লঞ্চ, প্রিভিউ, ফিল্ম স্ক্রিনিং, প্যাকেজ স্ক্রিনিং ও অন্যান্য ভার্চুয়াল ইভেন্ট থাকছে। এবার ‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ হিসেবে সম্মানিত করা হচ্ছে বলিউডের সবার প্রিয় ‘ড্রিম গার্ল’ ওরফে হেমা মালিনী এবং প্রখ্যাত লেখক-গীতিকার প্রসূন জোশীকে। সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউড পরিচালক-প্রযোজক মার্টিন স্করসেসি এবং হাঙ্গেরির পরিচালক ইস্তভান জাবো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…