বিনোদন

বাবি বাম্প ঢাকতে গায়ে জড়ালেন বয়ফ্রেন্ডের জামা, তুমুল ভাইরাল হল অনুষ্কার ছবি

অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma)ও ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলি (virat kohli) -এর সন্তানের পৃথিবীতে  আগমনের সময় প্রায় আগত।  এর মধ্যেই ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের একটি ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনুষ্কা। সেই ছবিতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের ওভারসাইজড বয়ফ্রেন্ড শার্ট। অনুষ্কার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  বিরাট এই ছবিটির নিচে কমেন্ট করে লিখেছেন, অনুষ্কাকে খুব সুন্দর লাগছে।

নতুন বছরে ‘ভোগ ইন্ডিয়া’সামনে নিয়ে এসেছে মাতৃত্বকালীন ফ্যাশনকে। তার জন্য তারা তাদের কভার গার্ল হিসাবে বেছে নিয়েছে  অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। এই মুহূর্তে গর্ভাবস্থার একদম শেষ পর্যায়ে রয়েছেন অনুষ্কা। অনুষ্কাকে বিশেষ কিছু পোশাকে সাজানো হয়েছে।  তার মধ্যে একটি হল অফ হোয়াইট ঢোলা ট্রাউজার্স, অফ হোয়াইট ম্যাটারনিটি বিকিনি টপ এবং  অফ হোয়াইট লং জ‍্যাকেট। এছাড়া তাঁকে পরানো হয়েছে সবুজ রঙের ঈষৎ ঢোলা ম্যাটারনিটি ড্রেস এবং একটি  বিভিন্ন রঙের কম্বিনেশন করা সি থ্রু ম্যাটারনিটি ড্রেস। চলতি বছরের  জানুয়ারি মাসে ভোগ ইন্ডিয়ার এই ইস্যুটি প্রকাশিত হতে চলেছে।  একইসঙ্গে  জানুয়ারি মাসেই জন্ম হতে চলেছে  অনুষ্কা  ও বিরাটের সন্তানের।   এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করছেন অনুষ্কা।  তিনি বলেছেন, প্রতি মুহূর্তে  নিজের শরীরের ভিতর একটা জীবন অনুভব করছেন তিনি।  অনুষ্কা বলেন, বাবা -মা হওয়ার সময় থেকেই নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসার সময় শুরু হয়।

গত বছর অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি।  সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।  যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা।  নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে।  প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। গত বছর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট। এই মুহূর্তে বিরাট ও অনুষ্কা একসঙ্গেই সময় কাটাচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026