নয়াদিল্লি: বছর শুরুতেই রেল যাত্রী জন্য খুশির খবর। IRCTC সম্প্রতি তাদের পুরনো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটি আপডেট করে সম্পূর্ণ নতুনভাবে লঞ্চ করেছে। নয়া এই অ্যাপ ও ওয়েবসাইটে রয়েছে একাধিক ফিচার। রেলের (Rail) টাইম টেবিল, খাবার বুকিং থেকে শুরু করে শেষ লেনদেন যাবতীয় বিষয়ে কাজ করা যাবে এখানে। সবথেকে বড় বিষয়ে বিমান ও বাসের টিকিটও বুকিং করা যাবে এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।
অনলাইনের রেলের টিকিট কাটতে অনেক সময়ে হয়রানিতে পড়েত হত যাত্রীদের। এমন অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসে। এবার সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। রেলে টিকিট বুকিং, টিকিট বাতিল, ট্রেনের লোকেশন, খাবার বুকিং, টিকিট সংক্রান্ত অনলাইন লেনদেন যাবতীয় সমস্ত কাজ এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। IRCTC এই নয়া অ্যাপেই মিলবে সব পরিষেবা একসঙ্গে। এ বিষয়ে রেল মন্ত্রী পীযূষ গোয়েল জানান, IRCTC যাত্রী স্বাচ্ছন্দ্যে দুর্দান্ত পদক্ষেপ নিয়ে ওয়েবসাইট ও অ্যাপ চালু করেছে। যাত্রীদের জন্য এটা নতুন বছরের গিফট। যাত্রীদের জন্য আগামী দিনে আরও কাজ করবে IRCTC।
বাস বুকিং। এটা একপ্রকার নতুন ফিচার। স্বল্প দূরত্বের জন্য কোনও যাত্রী বাস বুকিং করতে পারবেন অনায়সে। এই অ্যাপের মাধ্যমেই ই-টিকিং সিস্টেমে সংশ্লিষ্ট যাত্রী বাসের সিট বুকিং করতে পারবেন।
বিমানের টিকিটও কাটা যাবে এই অ্যাপের সাহায্যে। সেইসঙ্গে কখন কোন সময়ে কী উড়ান রয়েছে, সেই যাবতীয় তথ্যও এখানে মিলবে।
ট্রেনের টিকিট কাটার পদ্ধতি আরও উন্নত করা হয়েছে। ই-টিকিট সিস্টেম আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে এখানে।
টিকিট সংক্রান্ত যাবতীয় লেনদেনর বিবরণ এই অ্যাপে থেকে যাবে। ফলে যাত্রীদের সমস্যা হবে না।
ট্রেনের স্টেটাস, সিটের বিবরণ ইত্যাদিও দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। সেইসঙ্গে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার।
তবে প্রত্যেক যাত্রীদের অ্যাপে গিয়ে সঠিক আইডি দিয়ে লগ ইন করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…