রাজ্য

লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা ঘোষণা,” লক্ষ্মী ভালো ছেলে”, বক্তব্য মমতার

কোনও জল্পনার কিছুই নেই। খেলায় ফিরতে চান লক্ষ্মীরতন শুক্লা। খেলাকে আরও সময় দিতে চান তিনি । তাই এইদিন ইস্তফা দিলেন শুল্কা। মন্ত্রিত্ব থকে শুল্কার পদত্যাগের বিষয়ে এইদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এইদিন তৃণমূল দলনেত্রী বলেন,”লক্ষ্মী ভালো ছেলে। কেউ পদত্যাগ করতেই পারে, সেটা কোনও বিষয় নয়। লক্ষ্মী যে চিঠি লিখেছেন, সেখানে লেখেনি যে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করছে। লিখেছে যে তিনি রাজনীতি থেকে সরে যেতে চান। ও খেলাকে আরও সময় দিতে চায়। তাই এই সে সরে যেতে চায় মন্ত্রিত্ব থেকে। তবে এই টার্মের শেষ পর্যন্ত সে থাকবে বিধায়ক। ঠিক আছে। খেলাধুলো করুক ও। শুভেচ্ছা রইল তার জন্য। রাজ্যপালকে বলছি, তার পদত্যাগ পত্র গ্রহণ করে নিতে।” প্রসঙ্গত উল্লেখ্য,”বিনা মেঘে বজ্রপাত” এর মতো এইদিন হঠাত মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন ক্রিকেট প্লেয়ার লক্ষ্মীরতন শুক্লা(Laxmi Ratan Sukla) । রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। একই সাথে হাওড়া শাসক দলের জেলা সভাপতির পদ থেকেও তিনি ছুটি চেয়েছেন বলে সূত্রের খবর। যেমনভাবে তিনি কাজ করতে চেয়েছিলেন, তিনি তেমনিভাবে কাজ করতে পারেননি। ইস্তফা দিয়ে ঘনিষ্ঠ মহলে মন ভাবেই লক্ষ্মীরতন শুক্লা ক্ষোভ উওরে দিয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই লক্ষীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে অনেকটাই উত্তপ্ত রাজনীতি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এইদিন বলেন,”যত তাড়াতাড়ি মুখোশ খোলে ততই ভালো।” আবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে বলেন,”ভোটের আগে যদি দলের সেনাপতি সরে যায় তবে তা যুদ্ধ থেকে সরে সরে যাওয়ার মতোই ঘটনা।” তিনি আরও বলেন,”নির্বাচনের আগে একাজটা ঠিক হয়নি। তবে কেউ চলে গেলেও কিছু যায় আসে না।” অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী শুক্লাকে ভালো ছেলে বলে সম্বোধন করেছেন, সেখানেই তার বিরুদ্ধে সুর তুলেছেন কুণাল ঘোষ(Kunal Ghosh) এবং অরূপ রায়(Arup Roy)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026