বিনোদন

হাথরসের প্রতিবাদে গর্জে উঠলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা

দেবিপক্ষ চলছে। তারই মাঝে উত্তরপ্রদেশে ঘটে গেছে এক নির্মম ঘটনা। হাথরসের দলিত তরুণীর গণধর্ষণ, মৃত্যু এখনও আমাদের শরীরে শিহরণ তৈরি করে। মন ভারী প্রত্যেকের। হাথরসের ঘটনার পিছনে রাজনৈতিক দলের যে জঘন্য রূপ কাজ করে তা জনসাধারণ বোঝে। ভোটের আগে একটা আগুন না ধরলে একটা দামামা না বাজলে এক অপরের উপর আঙ্গুল তোলা সহজ হয় না।

এদিকে যোগী আদিত্যনাথ টুইটারে লেখেন, “উত্তরপ্রদেশের মা-বোনেরা সম্মানহানি করার চিন্তা রাখলেও সমূলে নাশ করা হবে। এমন শান্তি দেওয়া হবে যে নজির হয়ে থাকবে ভবিষ্যতে। আপনাদের উত্তরপ্রদেশ সরকার মা-বোনেদের সম্মানরক্ষায় সংকল্পবদ্ধ। এটা আমার সংকল্প ও প্রতিশ্রুতি।” পাশাপাশি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন,”এই ঘটনার পর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই উত্তরপ্রদেশ সরকারের। আমরা সুবিচার চাইছি।”

হয়তো আপনারা বুঝতে পারছেন যে ওই দলিত মেয়েটি ছিল রাজনৈতিক দলের শিকার। ধর্ষণ হয়েছে কি হয়নি সেই প্রসঙ্গ বাদ দিলেও বাকি যা যা ঘটেছে তাতে করে এ যে সম্পূর্ণ রাজনৈতিক তামাশা তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

এবারে, হাথরসের দলিত তরুণীর গণধর্ষণ কান্ডে মুখ খুললেন বিরাট পত্নী অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন অনুষ্কা।

ছেলে ও মেয়ের মধ্যে যাঁরা বিভেদ করে থাকেন, তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন অনুষ্কা ৷ ছেলে হয়ে জন্মানো কি বিশেষ অধিকার? অনুষ্কা জানান, নারী হয়ে জন্মানো এক আলাদা প্রাপ্তি ৷ এই ব্যপারে তিনি লিখেছেন, বিশেষাধিকারের বদলে পুরুষ সন্তানকে এমন শিক্ষা দেওয়া উচিৎ যে সে অন্য নারীকে সম্মান করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026