২০১৫ সালে ‘ঠিক যেন লাভস্টোরি’ ধারাবাহিকে রোমান্টিকতার রসে ডুব দিয়েছিলেন নীল ও সৈরিতি। আদি ও ঈশার চরিত্রে অভিনয় করে প্রেমী হৃদয়ে জাগিয়েছিলেন বেশ উন্মাদনা।
কিন্তু সেই প্রেম তো আজ অতীত। নীল এখন কৃষ্ণকলির নিখিল! কিন্তু সেই পুরোনো প্রেমের ছোঁয়া কি ফিরে এল আবার! রাস্তার ওপরেই আবার পাশাপাশি দেখা গেল পর্দার আদি ও ঈশাকে।
দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে সৈরিতি। তাঁর হাত ধরে নীল, অক্ষয় কুমারের সংলাপের প্রলেপ লাগিয়ে রোমান্টিক মুড আনছেন সবে সবে। এমন সময়েই ভাঁটা পড়ল রোম্যান্সে। হাজির হলেন নীলের ঘনিষ্ঠ বান্ধবী(?) অভিনেত্রী তৃণা সাহা। ইতিমধ্যেই যাদের প্রেমের গল্প শোনা যাচ্ছে কানাঘুষোয়। কিন্তু এরপরই ঘটল ক্লাইম্যাক্স! তৃণা আসতেই সৈরিতিকে নীল বানিয়ে ফেললেন বোন!
যদিও এই ছোট্ট চিত্রনাট্য আসলে সত্য নয়! একান্ত মজা করেই ভিডিওটি বানিয়ে ফেলেন তিন জন মিলে। ইনস্টাগ্রামে নীলের একাউন্টে নজর কেড়েছে মজার এই ভিডিও রসায়নটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…