বিনোদন

গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সাহায্যে এগিয়ে এলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা

এইবছর সদ্য মা হয়েছেন বলিউডের অন্যতম মিষ্টি অভিনেত্রী অনুষ্কা শর্মা। মেয়েকে আদর করে ডাকেন ভামিকা। মেয়েকে এখন থেকেই ক্যামেরার আড়ালে মানুষ করছেন। স্টারকিড নয় অন্যান্য ৫ জন শিশুর মতো মানুষ করতে চান অভিনেত্রী। এছাড়া অনুষ্কার নিজের একটি প্রযোজনা সংস্থা আছে যার নাম ‘ক্লিন স্লেট ফিল্মস’। অভিনেত্রী এখন অভিনয়, প্রযোজনা, সংসার, মেয়ে ভামিকা সবই নিজের দক্ষ হাতে সামলাচ্ছেন অভিনেত্রী। আর বিরাটের সাথেও কোয়ালিটি সময় অতিবাহিত করেছেন

এত কাজ করার পাশাপাশি অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয়। সম্প্রতি অভিনেত্রী একটি সাহায্যকারী নম্বর শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। এই নম্বর বিশেষ কিছু ব্যক্তিদের জন্য। যে সব মহিলারা প্রত্যাশি মা বা গর্ভবতী তাদের উদ্দেশ্যেই এই নম্বর ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। করোনা মহামারিতে অন্যানদের মতো হবু মা তার সন্তানের জন্য চিন্তায় দিন গুণছে।তাই ২৪ ঘন্টা সেই নম্বরে সহায়তা পাবেন হবু মায়েরা। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল-৯৩৫৪৯৫৪২২৪, এটি। এই করোনা পরিস্থিতিতে যেকোন রকম মেডিক্যাল সাহায্যের প্রয়োজন হলে তাদের যোগাযোগ করতে বলেছেন ওই নম্বরে।

‘ন্যাশনাল কমিশন ফর ওমেন’ এর তরফ থেকে ‘হ্যাপি টু হেল্প’ নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে গর্ভবতী মায়েদের জন্যে। এই মহামারীর সময় যাতে গর্ভবতী মহিলারা দ্রুত নিজেদের চিকিৎসার পরিষেবা পান তার জন্যে যোগাযোগ করতে পারেন, সেই উদ্দেশেই ‘ন্যাশনাল কমিশন ফর ওমেন’ এই উদ্যোগ গ্রহণ করেছেন। সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাই এখন গর্ভবতী মহিলাদের মনের অবস্থা তিনি দিব্যি বুঝতে পেরেছেন। তাই ‘ন্যাশনাল কমিশন ফর ওমেন’ এর উদ্যোগের পোস্টার সহ যাবতীয় তথ্য নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন অভিনেত্রীন।

অনুষ্কা শুধু গর্ভবতী মায়েদের সাহায্য করেননি। একই ভাবে স্বামী বিরাটের সঙ্গে মিলে করোনা মোকাবিলায় আরো একটি উদ্যোগ নিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে করোনা যুদ্ধে একটি কোভিড তহবিল গঠন করেছেন। এই উদ্যোগের নাম দিয়েছেন ‘ইন দিস টুগেদার’। এই তহবিলে তাঁরা ২কোটি টাকা অনুদান সাথে ৭ কোটি টাকা সংগ্রহের জন্য সকল অনুগামীদের কাছে সাহায্য চান। আর এই জুটি র কথামতো বহু মানুষ টাকা দিয়ে সাহায্য করেছেন। ইতিমধ্যে ৭ কোটির টাকা নয় তা ছাড়িয়ে ১১ কোটিতে পৌঁছে গিয়েছে এই তহবিল। সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026