বিনোদন

শেষ হতে চলেছে রানী রাসমনি, নতুন প্রোমো দেখা মাত্রই মন খারাপ দর্শকদের

২০১৭ সালের ২৪ জুলাই থেকে জি বাংলায় শুরু হয় করুণাময়ী রানী রাসমণি ছোট্ট রানির পথচলা। কিশোরী রানী থেকে বৃদ্ধা রানীমার জীবনকাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। প্রায় ৪ বছরের দীর্ঘ যাত্রা এবার হয়তো শেষের পথে। যার শুরু আছে তার একদিন শেষ হয়েই থাকে। এবার রানী রাসমনির নতুন প্রোমোতে পাওয়া যাচ্ছে তারই আঁচ।

জি বাংলার নতুন প্রমোতে দেখানো হচ্ছে, রানী রাসমণি বসে রয়েছেন মা ভবতারিণীর সামনে সাদা বেশে। হঠাৎই মা ভবতারিণীর কন্ঠে দৈববাণী হচ্ছে, রানী রাসমণির জীবনকাল সমাপ্ত হতে চলেছে। এবার তাঁকে ফিরে যেতে হবে মা ভবতারিণীর কাছে। অতএব মা ভবতারিণী রানী রাসমণি কে ডেকে নিচ্ছেন নিজের কাছে, হয়তো স্বর্গের দরজার খুব কাছেই দাঁড়িয়ে রানী মা। তাহলে কি রানী মার জীবনে সমাপ্তি ঘটতে চলেছে।

চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এই খবর নিশ্চিত না করলেও টলিপাড়ায় শোনা যাচ্ছে খুন শীঘ্রই করুণাময়ী রানী রাসমণি এবার শেষের পথে। রাসমনির ছোট বেলা থেকে বৈবাহিক জীবন, বৈধব্য, রামকৃষ্ণ কে দক্ষিণেশ্বর মন্দির গড়ে দেওয়ার পাশাপাশি গোঁড়া ব্রাহ্মণ এবং ইংরেজদের সঙ্গে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, নীল বিদ্রোহ সব কঠিন লড়াইতে রানীমার ভূমিকা সবকিছুই দেখানো হয়েছে এই ধারাবাহিকে।

শুধু রানী মা নয় রানী রাসমনির পরিবারের প্রত্যেক সদস্যের জীবন কাহিনী তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে। পাশাপাশি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনে মা সারদার আগমন ও তাঁদের বিবাহ।অবশেষে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রানীমা। আর জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই তাই বিদায় নেবেন রানিমা।

রানী রাসমনির চরিত্রের মাধ্যমে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বুঝিয়েছেন তাঁর নিজের অভিনয় দক্ষতা। অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনা করেছেন। উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করা করেছেন সাথে শোয়ের টিআরপি ছিল ভালো। দেওয়া হয় অভিনেতা-অভিনেত্রীদের, কিন্তু এক্ষেত্রে কিশোরী রাসমণি থেকে বৃদ্ধা রাণীমা পুরো জার্নিতে অতুলনীয় অভিনয় করে দিতিপ্রিয়া সকলের খুব প্রিয় হয়ে উঠেছেন। তবে দর্শকরা বেশ দুঃখিত এই ধারাবাহিক শেষ হওয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026