গত ১১ই জানুয়ারি বিরুষ্কার কোল আলো করে এসেছে এক পরী মেয়ে। ভালোবেসে মেয়ের নাম রেখেছেন ভামিকা৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মেয়েকে পেয়ে এখন গর্বিত বাবা-মা৷ ভামিকাকে বেশ যত্ন আর্তি করেই মানুষ করছেন। এই একরত্তি ভামিকা পালটে দিয়েছে বিরুষ্কার পুরো জীবন। মা দুর্গার নামের সঙ্গে মিল রেখে নিজের মেয়ের নাম রেখেছিলেন তারকা দম্পতি। হিন্দু ধর্ম অনুসারে ভামিকা নামের অর্থ হল মা দুর্গা। বিরাট-অনুষ্কার রোজনামচাও বদলে গিয়েছে ভামিকার আগমনের পর থেকে।
দেখতে দেখতে এই একরত্তি অনেকটাই বড় হয়ে গিয়েছে। সম্প্রতি ৯ মাস পূর্ণ করেছে ভামিকা। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে ভামিকা। আর মেয়ের বড় হওয়া উপভোগ করছেন দুজনে। গত কয়েক মাস ধরে নিজের স্বামীকে প্রায় কাছছাড়া করেননি অনুষ্কা। ভামিকার জন্মের পর বিরাট যখন আইপিএল খেলতে আমিরশাহিতে উড়ে গিয়েছিলেন তখনও সঙ্গে ছিলেন অনুষ্কা-ভামিকা। তারপর সেখান থেকেই ইংল্যান্ডে চলে যান তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনও বিরাটের সঙ্গ দিয়েছেন অনুষ্কা আর ভামিকা। রানির দেশেই একরত্তির ৬ মাসের জন্মদিনও পালন করেছিলেন বিরুষ্কা। আইপিএলের দ্বিতীয় পর্বেও স্বামীর সঙ্গে দুবাই পৌঁছেছিলেন অভিনেত্রী, তবে বিজ্ঞাপনী শ্যুটিংয়ের কাজে গত মাসেই মুম্বইয়ে ফিরেছেন ভামিকা জননী।
আরব আমিরশাহীতে থাকাকালীন এই ভিডিও বানিয়েছিলেন অনুষ্কা। আর সেই ভিডিও শেয়ার করেছন অভিনেত্রী। বলিউড ব়্যাপার বাদশার নতুন ট্রেন্ডিং গান ‘জুগনু’র তালে তালে নাচলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই ভিডিয়োতে কালো রঙের টপের সঙ্গে ডেনিম জিনস পরে দেখা গেছে অনুষ্কাকে। গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছেন অভিনেত্রী।
এই ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জুগনু আমাকে নাচতে বাধ্য করলো’। এরপরেই হ্যাশট্যাগে লিখলেন, #JugnuChallenge #Shorts #YouTubePartner’। পাশাপাশি এও লেখেন, ইনস্টাগ্রামে নাচের ভিডিয়ো লেখেন, ‘আমি জুগনু চ্যালেঞ্জ আমার সাধ্য মতো চেষ্টা করেছি। বন্ধুরা তোমরা কী ভাবছ আমাকে জানিও। শুধুমাত্র YouTube shorts-এ। বাদশা, আমি এটা তোমার জন্য করেছি। দেখো সকলে’। এরপর এই ভিডিয়োর কমেন্ট বক্সে অভিনেত্রীর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। অনেকেই অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই ট্রেন্ডিং নাচের ভিডিও।
Jacob Elordi, star of Euphoria and the new Wuthering Heights adaptation, has had a love…
Charli XCX brought her signature wit to the Berlin Film Festival press conference for The…
Little Mix, one of the most successful girl groups of the 2010s, officially went on…
Key Points Brittany Mahomes reshared her Sports Illustrated Swimsuit shoot on Instagram. The photo featured…
Key Points Sydney Sweeney showcased a daring outfit in her latest Syrn campaign post. The…
Key Points Tyla shared a new Instagram carousel following her Grammy victory, showcasing a bold…