বিনোদন

Aryan Khan: ২৬ দিন পর মাদক কাণ্ডে জামিন পেয়ে ঘরের ছেলে ঘরে ফিরলো! হাসি ফুটল শাহরুখ-গৌরীর মুখে

দীর্ঘ ২৬ দিনের টানাপোড়েনের পর ঘরের ছেলে ঘরে ফিরলো। হ্যাঁ ঠিক ধরেছেন আরিয়ান খানের কথাই বলছি। মাদক কাণ্ডে জামিন পেল শাহরুখ আর গৌরি খানের তনয় আরিয়ান খান। এখন এই কেসের সুরাহা না হলেও কিছুটা স্বস্তি এল মন্নতে। দীপাবলীর আগেই ঘরের ছেলে ফিরলো। নবরাত্রিতে মন্নত জুড়ে ছিল অবসাদ। কারণ সেই সময়
ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেশন কোর্ট খারিজ করেছিল গত ২রা অক্টোবর গোয়াগামী কোর্ডেলিয়া প্রমোদতরী থেকে গ্রেফতার শাহরুখ পুত্রের জামিন।

মঙ্গলবার আর বুধবার আরিয়ানের মামলার শুনানি স্থগিত হয়ে গেলেও বৃহস্পতিবার তৃতীয় দফার শুনানি শেষে আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেন বম্বে হাই কোর্টের বিচারপতি নীতিন সাম্বরে। আর এতেই একটু স্বস্তির হাসি হাসলেন শাহরুখ-গৌরী। শুধু আরিয়ান খান নয় এদিন জামিন পেলেন এই হাইপ্রোফাইল কেসের অন্যতম অভিযুক্ত গ্আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। এদের জামিনও মঞ্জুর করেছে উচ্চ আদালত। 

গত ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী মাদক চক্র কান্ডের জেরে গ্রেফতার হন আরিয়ান খান।
মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। একাধিকবার জামিনের আবেদন করেও জেলের বাইরে আসতে পারেননি আরিয়ান। মন্নত ছেড়ে আর্থার রোডের জেলে কাটাতে হচ্ছে আরিয়ানকে।
এই মামলায় আরিয়ান খানের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮(সি), ২০বি (মাদক কেনা), ২৭ (মাদক সেবন), ২৮ (অপরাধের চেষ্টা), ২৯ (ষড়যন্ত্র) এবং ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে এনসিবি। আরিয়ানের থেকে মাদক দ্রব্য পাওয়া না গেলেও শাহরুখের বেস্ট ফ্রেন্ড আরবাজ মার্চেন্টের থেকে ৬ গ্রাম এবং মুনমুন ধামেচার থেকে ৫ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করেছিল এনসিবি।

অবশ্য এনসিবি আদলতে বাখ্যা দেন, এই দিন সচেতনভাবে আরিয়ানের কাছে মাদক ছিল’ এনসিবি হাই কোর্টকে জানায়, ছোটবেলার বন্ধু আরিয়ান-আরবাজ। ২ অক্টোবর প্রমোতারীর অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে যাত্রা করছিল। এইদিন একটাই ঘরেমতাঁরা থাকত। সেখানে একজনের কাছে মাদক পাওয়ার অর্থ অন্য ব্যক্তি সচেতনভাবে সেই মাদক হেফাজতে রেখেছিল। পাশাপাশি এনসিবির তরফে এটাও বলা হয় যে শাহরুখ পুত্র গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছেন। আরিয়ানের বিরুদ্ধে প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপ চ্যাট ( ৬৫ বি সার্টিফিকেট সহ), পঞ্চনামা এবং সিক্রেট নোটের উল্লেখ করেন এনসিবির কৌঁসুলি। তাঁদের মতামত বৃহত্তর মাদকচক্রের অংশ হল আরিয়ান। বারবার এনসিবির এই দলিল দেওয়া সত্ত্বেও এদিন অবশেষে আরিয়ানের জামিনে শিলমোহর দিল আদালত। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026