বিনোদন

Anushka Sharma: বাদশার ‘জুগনু’ গানে কোমর দুলিয়ে তুমুল নাচ অনুষ্কার! রইলো ভিডিও

গত ১১ই জানুয়ারি বিরুষ্কার কোল আলো করে এসেছে এক পরী মেয়ে। ভালোবেসে মেয়ের নাম রেখেছেন ভামিকা৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মেয়েকে পেয়ে এখন গর্বিত বাবা-মা৷ ভামিকাকে বেশ যত্ন আর্তি করেই মানুষ করছেন। এই একরত্তি ভামিকা পালটে দিয়েছে বিরুষ্কার পুরো জীবন। মা দুর্গার নামের সঙ্গে মিল রেখে নিজের মেয়ের নাম রেখেছিলেন তারকা দম্পতি। হিন্দু ধর্ম অনুসারে ভামিকা নামের অর্থ হল মা দুর্গা। বিরাট-অনুষ্কার রোজনামচাও বদলে গিয়েছে ভামিকার আগমনের পর থেকে।

দেখতে দেখতে এই একরত্তি অনেকটাই বড় হয়ে গিয়েছে। সম্প্রতি ৯ মাস পূর্ণ করেছে ভামিকা। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে ভামিকা। আর মেয়ের বড় হওয়া উপভোগ করছেন দুজনে। গত কয়েক মাস ধরে নিজের স্বামীকে প্রায় কাছছাড়া করেননি অনুষ্কা। ভামিকার জন্মের পর বিরাট যখন আইপিএল খেলতে আমিরশাহিতে উড়ে গিয়েছিলেন তখনও সঙ্গে ছিলেন অনুষ্কা-ভামিকা। তারপর সেখান থেকেই ইংল্যান্ডে চলে যান তাঁরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনও বিরাটের সঙ্গ দিয়েছেন অনুষ্কা আর ভামিকা। রানির দেশেই একরত্তির ৬ মাসের জন্মদিনও পালন করেছিলেন বিরুষ্কা। আইপিএলের দ্বিতীয় পর্বেও স্বামীর সঙ্গে দুবাই পৌঁছেছিলেন অভিনেত্রী, তবে বিজ্ঞাপনী শ্যুটিংয়ের কাজে গত মাসেই মুম্বইয়ে ফিরেছেন ভামিকা জননী।

আরব আমিরশাহীতে থাকাকালীন এই ভিডিও বানিয়েছিলেন অনুষ্কা। আর সেই ভিডিও শেয়ার করেছন অভিনেত্রী।  বলিউড ব়্যাপার বাদশার নতুন ট্রেন্ডিং গান ‘জুগনু’র তালে তালে নাচলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই ভিডিয়োতে কালো রঙের টপের সঙ্গে ডেনিম জিনস পরে দেখা গেছে অনুষ্কাকে। গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছেন অভিনেত্রী।

এই ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জুগনু আমাকে নাচতে বাধ্য করলো’। এরপরেই হ্যাশট্যাগে লিখলেন, #JugnuChallenge #Shorts #YouTubePartner’। পাশাপাশি এও লেখেন, ইনস্টাগ্রামে নাচের ভিডিয়ো লেখেন, ‘আমি জুগনু চ্যালেঞ্জ আমার সাধ্য মতো চেষ্টা করেছি। বন্ধুরা তোমরা কী ভাবছ আমাকে জানিও। শুধুমাত্র YouTube shorts-এ। বাদশা, আমি এটা তোমার জন্য করেছি। দেখো সকলে’। এরপর এই ভিডিয়োর কমেন্ট বক্সে অভিনেত্রীর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। অনেকেই অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই ট্রেন্ডিং নাচের ভিডিও।

John Fabian

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026