বিরাটকে প্রথম বলই বাউন্সার মারলেন অনুষ্কা, দেখুন ভাইরাল ভিডিও
লকডাউনে গৃহ বন্দি ক্রিকেট থেকে সিনেমার জগতের তারকা সকলেই। গৃহবন্দি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাও। এই লকডাউনে একে অপরের সাথে মূল্যবান সময় অতিবাহিত করছেন তারা। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ক্রিকেট খেলছেন বিরাট কোহলি এবং তাকে বল করছেন স্ত্রী অনুষ্কা শর্মা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট এবং অনুষ্কা তাদের মুম্বাইয়ের ফ্ল্যাটের নীচে একসাথে ক্রিকেট খেলছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে অনুষ্কা ব্যাট করছেন, বিরাট বল করছেন। কিছু সময় পর প্যাড, গ্লাভস পরে বিরাট আসলেন ব্যাটে এবং অনুষ্কা গেলেন বল করতে। অনুষ্কার প্রথম বলটাই বাউন্সার। বাউন্সার দিয়ে স্বাগত জানালেন ভারতীয় অধিনায়ককে। বাউন্সারের পরের বলটা অফস্টাম্পের অনেকটাই বাইরে করলেন অনুষ্কা, বিরাট সেটা ছেড়ে দিলেন।
এই ভিডিও ছাড়াও বিরাট নিজেই আজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিরাটকে অনুষ্কার সদ্য মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ পাতাললোক দেখতে। পাতাললোক দেখে বিরাট লিখেছেন, “সদ্য পাতাললোক দেখা শেষ করলাম। কাহিনি, সংলাপ ও অভিনয় দুর্দান্ত, সব মিলিয়ে জমজমাট একটি ওয়েব সিরিজ।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…