খুব শীঘ্রই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। আগামী ১২ ঘন্টার মধ্যে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। আর সোমবারের মধ্যে তা আকার নেবে অতি প্রবল ঘূর্ণিঝড়ের। IMD জানিয়েছে এই ঘূর্ণিঝড় যে গতিতে এগিয়ে আসছে, তাতে পশ্চিমবঙ্গে যে খুব প্রবল আকার নেবে তা বোঝা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে জারি হয়েছে সতর্কতা।
বর্তমানে আমফানের অবস্থান পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ১০৬০ কিলোমিটার দূরে। সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের গতি ২০ কিলোমিটার হলেও স্থলভাগে এর গতি ১৫০ থেকে ১৬০ কিলোমিটার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৮ মে থেকে এই ঝড় উত্তর ও উত্তর পূর্ব অভিমুখে এগোবে। ১৮ মে সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলে ঝড়ের গতি প্রতি ঘন্টায় ১২৫-১৩৫ কিমি হবে। পরে আরও বেড়ে ১৫০ কিমি প্রতি ঘণ্টা হবে।
বঙ্গোপসাগরের উত্তরে তার গতি বেড়ে প্রতি ঘন্টায় ১৬০-১৭০ কিমি হবে। ১৯ মে সেই গতি বেড়ে প্রতি ঘন্টায় ১৯০ কিমি হবে। ২০ মে সকালে গতি প্রতি ঘন্টায় ১৫৫-১৬৫ কিমি থাকবে। আবার বেড়ে প্রতি ঘন্টায় ১৮০ কিমি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। ভারতের পূর্ব উপকূলের সব রাজ্যেই শুরু হবে ব্যাপক ঝড়বৃষ্টি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…