ডিজেলের দাম বাড়ছে, ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে চাপ বেসরকারি বাস মালিকদের
রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়েছেন যে রাজ্যে বাড়বে না বেসরকারি বাসের ভাড়া। বাস মালিক সংগঠন ভাড়া বৃদ্ধির কথা বললেও সেই দাবি মানবে না রাজ্য। শুধু বাসের ভাড়া নয়, ট্যাক্সির ভাড়াও বাড়ছে না। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকারি বাসের ভাড়া বাড়ছে না। বেসরকারি বাসের ভাড়াও বাড়বে না। আগের মতোই ভাড়া থাকবে।
এর পাশাপাশি তিনি এটাও বলেন যে সোমবার থেকে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। বাসের দূরত্ব কমানো হবে। এবার থেকে তিরিশ মিনিট অন্তর বাস পাওয়া যাবে। বাসমালিকদের প্রয়োজনীয় পরিকাঠামো ও অন্যান্য যা দরকার সব দিকে সহযোগিতা করবে রাজ্য সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাসের ভাড়া তিন গুনা বৃদ্ধির দাবি মানা যাবে না বলেও তিনি জানিয়েছেন।
এদিকে বাস মালিক সংগঠনের সম্পাদক জানিয়েছেন যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন। মিনিবাসের সম্পাদক বলেছেন যে দীর্ঘদিন লকডাউনের ফলে বাস মালিকদের অবস্থা খুব শোচনীয়। বাসের ভাড়া না বাড়লে তাদের ক্ষতি হবে। তাই আপাতত বেসরকারি বাস ও মিনিবাস সোমবার থেকে রাস্তায় নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…