দেশ

রাজ্যগুলিকে সরাসরি সাহায্য না করে ঋণ দেওয়ার পরিমাণ বাড়াল কেন্দ্র

কেন্দ্রের আর্থিক প্যাকেজের শেষদিনের ঘোষণায় রাজ্যগুলিকে সাহায্যের দিকে হাত বাড়াল কেন্দ্র। এদিন রাজ্যগুলির জন্য দুটি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তবে রাজ্যগুলিকে সরাসরি অর্থ দিয়ে সাহায্য করছে না কেন্দ্র। তার পরিবর্তে তাঁদের দেওয়া ঋণের পরিমাণ বাড়ানো হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রাজ্যের জন্য বেতন এবং সামর্থ্য খাতে অগ্রিমের পরিমাণ ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। এরফলে রাজ্যগুলি টানা ৩ সপ্তাহ কেউ টাকা ওভার ড্রাফট করতে পারবে।

এছাড়া তিনি আরও বলেন যে রাজ্যগুলির জিডিপি-র নিরিখে ঋণ গ্রহণের পরিমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হল। এই তহবিলে রাজ্যগুলি আগে সাড়ে ৬ লক্ষ কোটি টাকার বেশি ধার করতে পারত, এখন সেটা আরও ৪ লক্ষ ২৮ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি অবশ্যই শর্তসাপেক্ষ। আর এই ঋণ জিডিপির তহবিল থেকে নেবার ক্ষেত্রে আগে বছরের প্রথমে ৫০% নেওয়া যেত, এখন সেটা বাড়িয়ে ৭৫ % করা হয়েছে। প্রয়োজনে রাজ্যগুলি আরও ঋণ নিতে পারবে বলে তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি রাজ্যগুলিকে যে পরিমান অর্থ দেওয়া হয়েছে। সেটার ও তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যেই রাজ্যের প্রাপ্য বাবদ ৪৬ হাজার ৩৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ৪ হাজার ১১৩ কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। আবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে ১১ হাজার ৯২ কোটি টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026