নিউজ

জীবাণুনাশক ছড়ালে করোনা মরবে না, সতর্কবার্তা দিল WHO

করোনা আটকাতে স্যানিটাইজেশন করার প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললো WHO. স্যানিটাইজেশন করার জন্য ব্যবহার করা জীবাণুনাশক মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য খারাপ বলে জানিয়ে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “করোনা আটকাতে যেভাবে এখানে সেখানে জীবাণুনাশক ছড়িয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে তা অর্থহীন। এতে করে করোনা তো মরেই না, উল্টে সাধারণ মানুষ, পশুপাখিদের ক্ষতি হয়। কোনোভাবেই কোনো ব্যক্তির উপর জীবাণুনাশক ছড়ানো উচিত নয়, বিশেষত ক্লোরিন বা অন্য কোনো টক্সিক তো নয়ই। এই উপাদান গুলি মানুষের চোখ ও ত্বকের ক্ষতি করে।”

WHO এর তরফে আরও বলা হয়েছে যে, এই ভাবে জীবাণুনাশক ছড়ালে একজন মানুষের শরীর থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা একটুও কমে না। WHO এর মতে, যেখানে সেখানে জীবাণুনাশক ছড়িয়ে এই ভাইরাস মারা যায়না। খালি জায়গায় জীবাণুনাশক ছড়ালে সেখানকার ধুলোতে জীবাণুনাশকের উপদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে জীবাণুনাশকের কর্মক্ষমতা অনেকটাই কমে যায়।

যদি ধুলো নাও থাকে তবুও এতো কম সময়ের মধ্যে জীবাণুনাশকের পক্ষে ছড়িয়ে পড়ে ভাইরাস মারা সম্ভব নয়। এমনটাই বিবৃতিতে জানিয়েছে WHO.না বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সতর্কবার্তা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিলো। স্যানিটাইজ প্রক্রিয়া যে শুধুমাত্র মানুষ এবং অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যেরই ক্ষতি করছে একথা স্পষ্ট করে দিলো WHO.

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026