বিনোদন

Virat Kohli Birthday: স্বামী বিরাট কোহলির ৩৩ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট স্ত্রী অনুষ্কার

বিরুষ্কা! এদের প্রেমকাহিনী রুপকথার গল্পকেও হার মানাবে। বিরাট আর অনুষ্কা দুজনে নিজেদের কেরিয়ার তৈরীর পথে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুট করতে গিয়ে প্রথম আলাপ। তারপর বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হন। এরপর পাঁচ বছর পরে চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে নভেম্বর মাসে ইতালিতে পরিবার আর আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পডেন। বিয়ের সাড়ে তিন বছরেও এদের প্রেম করেনি বরং দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এখনো কাজের ফাঁকে নতুন প্রেমিক প্রেমিকার মতো রোম্যান্স করতে ভোলেনা৷

বিরুষ্কার কাপল গোল দেখার জন্য গোটা বিটাউন অপেক্ষা করে থাকে। বিয়ের ৩ বছরের মধ্যে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী৷ কাজের পাশাপাশি এখন মেয়েকে একসাথে মানুষ করছেন এই লাভ বার্ডস। মেয়েকে ভালোবেসে নাম দিয়েছেন ভামিকা। এখনো ভামিকাকে দেখাননি অভিনেত্রী৷ অন্যান স্টারকিডদের থেকে নিজের কন্যাকে একটু আলাদা করে মানুষ করতে চান অভিনেত্রী৷ আসল ব্যপার হল দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমকাহিনিতে।

আজ অনুষ্কার হাবি বিরাট কোহলি ৩৩-শে পা দিলেন। আর বিরাটের জন্মদিনে মনের কথা বললেন অনুষ্কা। স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় আবেগী ভামিকার মা। এদিন ইনস্টাগ্রামে বিরাটকে জাপটে ধরা একটি আদুরে ছবি পোস্ট করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ সালোয়ারে হাসিমুখে অনুষ্কা, বিরাটের পরনে সাদা রঙা চিকনকারি কাজের পাঞ্জাবি। এদিন স্ত্রীকে জড়িয়ে ধরে বার্থ ডে বয়ও হাসছেন খিলখিল করে, সেই অনাবিল হাসিই যে কাউকে মুগ্ধ করবে। খুব সম্ভবত দুবাইয়ে এই জুটির দিওয়ালি সেলিব্রেশনের ফাঁকে তোলা ছবি।

এদিন স্বামীর জন্মদিনে অনুষ্কা দীর্ঘ একটি পোস্টে
স্বামীকে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিটার জন্য ফিল্টারের দরকার নেই, ঠিক যেমন তোমার জীবনযাপনের ধরনে কোনও বাহ্যিক ভনিতা নেই। তুমি অন্তর থেকে সৎ এবং ইস্পাতের মতো সাহস। এমন সাহস যা সন্দেহকে এক নিমেষে ফিকে করে দেয়। তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে এমন আর কাউকে আমি চিনি না। তুমি নির্ভীক, সেই কারণেই সবদিক থেকে তুমি উন্নতি করো প্রতিদিন কারণ কোনও জিনসটা চিরস্থায়ী এটা তুমি বিশ্বাস করো না। আমি জানি আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার লোক নই, কিন্তু কখনও কখনও আমার ইচ্ছে করে চিৎকার করে গোটা পৃথিবীকে বলি যে তুমি কতটা দুর্দান্ত একজন মানুষ। তাঁরা সৌভাগ্যবান যাঁর তোমাকে কাছ থেকে চেনে। ধন্যবাদ আমার প্রতিটা দিনকে আরও উজ্জ্বল আরও সুন্দর করে তোলবার জন্য। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস!!’ এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026