ভাইরাল & ভিডিও

Madhumita Sarcar: নিজের ব্যাপারে গোপন তথ্য প্রকাশ্যে আনলেন মধুমিতা সরকার! রইলো ভিডিও

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে স্বপন কুমারের লেখা একটি ক্রাইম ফিকশনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এই নতুন সিরিজটির নাম ‘উত্তরণ’। একটি এমএমএস কিভাবে বদলে দেয় একটি সাধারণ বিবাহিত মেয়ের জীবন। এই গল্পে উঠে আসে সমাজের অন্ধকার দিকের কথা। সেই কাহিনীর চিত্রনাট্যে তুলে ধরবেন মধুমিতার। ইতিমধ্যে এই ওয়েব সিরিজের শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী বেশ ভালোই সক্রিয়। প্রায়শই নিজের ফটোসেশান শেয়ার করে থাকেন। আর অভিনেত্রীর রুপে নাজেহাল বহু পুরুষ অনুগামী। এককথায় অভিনেত্রী মধুমিতার সরকারকে বং ক্রাশ বলা যেতেই পারে, ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ না করলেও সোশ্যাল মিডিয়ায় নিজের অনুগামীদের নিজের ব্যাপারে এক অজানা তথ্য জানালেন মধুমিতা। পর্দায় অভিনয় হোক কিংবা সোশ্যাল মিডিয়ার ছবিতে সবেতে অভিনেত্রীকে চশমা বিহীন ছবি দেখেছি সক্কলে।

কিন্তু জানেন কি বাস্তবে সুন্দরীর এই চোখ ঢেকে রাখতে হয়? আসলে বাস্তব জীবনে চশমা পরেন মধুমিতা। তাই এবার মধুমিতা নিজের মুখ গোমরা করে চশমা পরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। সঙ্গে লিখলেন, ‘হ্যাঁ আমি চশমা পরি আমি চশমিশ, আমি অন্ধ.. মানলাম।’ পাশাপাশি মধুমিতা আক্ষেপ করে লিখেছেন, যখন তুমি নিজেকে সুন্দর দেখাতে চাও তখন এই চশমা সবকিছু নষ্ট করে দেয়। অর্থাৎ ফটোশুট, অভিনয়ের সময় অভিনেত্রীকে চশমা পরে দেখা না গেলেও অনেক পাওয়ারের জন্য বাকি সব সময় চশমা পরে থাকে। কিন্তু চশমা পরে থাকতে যে একেবারেই পছন্দ করেন না মধুমিতা, তা তিনি এই ভিডিয়োতে বুঝিয়ে দিলেন। তবে এই ভিডিয়োতে অভনেত্রীকে বেশ মিষ্টি লাগছিল। অনেকে অভিনেত্রীকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026