বিনোদন

মুখে একরাশ হাসি, অনুষ্কাকে জড়িয়ে ধরে বিরাটের চুম্বন, ভাইরাল ছবি

কন্যাসন্তানের জন্মের পর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি (virat kohli) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma)। ছবিতে দেখা গিয়েছে মেয়েকে কোলে নিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বিরাট ও অনুষ্কা। বিরাট-অনুষ্কা তাঁদের কন্যাসন্তানের নাম রেখেছেন ‘ভামিকা’(vamika)। তবে ছবিতে ভমিকার মুখ দেখা যায়নি। বিরুষ্কা কৌশলে ভমিকার মুখ আড়ালেই রেখেছেন। ছবিটি শেয়ার করে অনুষ্কা নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি শেয়ার করেছেন তাঁর নতুন মাতৃত্বের অনুভূতি। তবে সম্প্রতি মাত্র দেড় মাস বয়সে ভামিকা তার মা ও বাবার সঙ্গে পৌঁছে গিয়েছিল আমেদাবাদে। মোতেরার নরেন্দ্র মোদী (Narendra modi) স্টেডিয়ামে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের সাক্ষী থেকেছে ভামিকা।

চলতি বছরের 8 ই মার্চ ছিল ভামিকার জীবনের প্রথম নারীদিবস। আন্তর্জাতিক নারীদিবসে তার মা অনুষ্কা তাকে কোলে নিয়ে ছবি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তার বাবা ক্যাপ্টেন কোহলি। নেটিজেনরা অনুষ্কা ও ভামিকাকে আন্তর্জাতিক নারীদিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনদের একাংশ প্রশংসা করেছেন ভামিকার সিল্কি চুলের। তবে এই ছবিতেও ভামিকার মুখ দেখা যায়নি।

সম্প্রতি বিরাট-অনুষ্কার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে স্লিপিং সুট পরা অনুষ্কাকে জড়িয়ে ধরে চুম্বন করছেন বিরাট। অনুষ্কার মুখে একরাশ হাসি। বিয়ের আগে থেকেই বিরাট-অনুষ্কার অনেক ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার তার সাথে যুক্ত হল এই ছবিটিও।

গত 11 ই জানুয়ারি, বিকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিরুষ্কার কন্যাসন্তানের জন্ম হয়। বিরাট টুইটারে টুইট করে কন্যাসন্তানের পিতা হওয়ার খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অনুষ্কা ও তিনি জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আনন্দিত। বলিটাউন ও ক্রিকেটমহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও বিরাট ও অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট ও অনুষ্কা জানিয়েছেন তাঁদের সন্তানকে তাঁরা মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান। তাঁরা চান, তাঁদের সন্তান আরও পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হোক । বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছোট্ট দুটি পায়ের ছবি বিরাটের ভাই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁদের পরিবারে এক ছোট্ট পরী এসেছে। ছবিতে এডিটিং করে অনেকগুলি কার্টুন ব্যবহার করে বিরুষ্কার সদ্যোজাত ‘পরী’-কে ‘ওয়েলকাম’ জানানো হয়েছে। 19 শে জানুয়ারি হসপিটাল থেকে অনুষ্কা ডিসচার্জ হয়েছেন। এর পরেই বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছবি বলে একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে। কিন্তু আবারও কোহলি পরিবারের তরফে জানানো হয়েছে, এটি বিরুষ্কা-কন্যার ছবি নয়। এই মুহূর্তে আত্মীয়-স্বজনরাও অনুমতি পাননি বিরুষ্কা-কন্যাকে দেখার। এর আগেও বিরাট-অনুষ্কার কন্যাসন্তানের ছবির খোঁজে গুগল সার্চ করলেই অদ্ভুত ভাবে এক মায়ের কোলে তাঁর কন্যাসন্তানের ছবি বিরুষ্কার কন্যার ছবি হিসাবে সকলের সামনে এসেছিল। ফলে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল বিরুষ্কার কন্যার ছবির নামে। কিন্তু এটি প্রকৃতপক্ষে 2009 সালে মা ও সন্তানকে নিয়ে লেখা একটি আর্টিকল-এর কভার ছবি। বিরাট ও অনুষ্কার তরফে তাঁদের কন্যার কোনো ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি।

 

নতুন বছরে ভোগ ইন্ডিয়া সামনে নিয়ে এসেছে মাতৃত্বকালীন ফ্যাশনকে। তার জন্য তারা তাদের কভার গার্ল হিসাবে বেছে নিয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। অনুষ্কাকে বিশেষ কিছু পোশাকে সাজানো হয়েছে। তার মধ্যে একটি হল অফ হোয়াইট ঢোলা ট্রাউজার্স, অফ হোয়াইট ম্যাটারনিটি বিকিনি টপ এবং অফ হোয়াইট লং জ‍্যাকেট। এছাড়া তাঁকে পরানো হয়েছে সবুজ রঙের ঈষৎ ঢোলা ম্যাটারনিটি ড্রেস এবং একটি বিভিন্ন রঙের কম্বিনেশন করা সি থ্রু ম্যাটারনিটি ড্রেস। চলতি বছরের জানুয়ারি মাসে ভোগ ইন্ডিয়ার এই ইস্যুটি প্রকাশিত হয়েছে । একইসঙ্গে জানুয়ারি মাসেই জন্ম হলো অনুষ্কা ও বিরাটের কন্যাসন্তানের। অনুষ্কা বলেছেন, বাবা -মা হওয়ার সময় থেকেই নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসার সময় শুরু হয়।

গত বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি। সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। গত বছর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট। এবার ভামিকা দেড় মাসে পৌঁছতেই ফিরলেন ক্রিকেট ময়দানে।

 

 

 

 

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026