রাজ্য

জানকীনাথ মন্দিরে যজ্ঞ সেরে হলদিয়ার পথে রওনা দিলেন শুভেন্দু, আজকেই হবে মনোনয়ন পেশ

বুধবার নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জমা দিতে চলেছেন মনোনয়নপত্র। ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোটার হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দিতে গিয়েছেন শুভেন্দু।

এরপর সেখান থেকে জানকীনাথ মন্দিরে এসে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে শুভেন্দু অধিকারীর জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ওই যজ্ঞে শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করেন। এরপর তিনি যাবেন সরাসরি হলদিয়াতে।

হলদিয়াতে রয়েছে এলাকার মহকুমা শাসকের অফিস। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। এর আগে রাস্তায় একটি রোড শো করতে চলেছেন শুভেন্দু। সেই রোড শোতে তার সাথে উপস্থিত থাকবেন ৩ কেন্দ্রীয় মন্ত্রী। থাকতে চলেছেন স্মৃতি ইরানি, বাবুল সুপ্রিয় এবং ধর্মেন্দ্র প্রধান।

তারপরে হয়তো তিনি একটি জনসভা করতে চলেছেন। বিজেপিতে যাবার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে যখন তিনি নন্দীগ্রামে প্রার্থী হলেন তারপর তার বিরুদ্ধে বহিরাগত কার্ড খেলা শুরু করেন শুভেন্দু। শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতে নন্দীগ্রামে জনসংযোগ করার সময় গভীর ভাবে আহত হয়েছেন মমতা। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। যদিও, এই হামলা নিয়ে কোনরূপ মন্তব্য করতে চাননি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026