নিউজ

ভারতে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ, ফের শুরু হচ্ছে লকডাউন?

গতবছর ঠিক মার্চ মাস নাগাদ শুরু হয়েছিল দেশব্যাপী লকডাউন। আর বছর ঘুরতে না ঘুরতেই আবারো করোনার দাপটে নাজেহাল সাধারণ মানুষ। আবার হতে পারে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন। নাগপুরে করোনার বাড়বাড়ন্ত এতটাই বেশি হয়ে গিয়েছে যে সম্প্রতি নিতে হলো লকডাউনের সিদ্ধান্ত। তার পাশাপাশি মহারাষ্ট্রের একাধিক জায়গায় লকডাউন এ সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে নাগপুর শহর। শুধুমাত্র খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান। পাশাপাশি আবারও শুরু হচ্ছে কর্মচারীদের ওয়ারক ফ্রম হোম।

ভারতে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই নিয়ে বেশ চিন্তিত। তিনি বেশ কয়েকবার মানুষকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন। নতুবা তার পরামর্শ আবার লকডাউন গ্রহণ করার। ইতিমধ্যেই একবার লকডাউন হওয়ার ফলে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত বেহাল। এই পরিস্থিতিতে যদি আবার একবার লকডাউন হয় তাহলে ভারতের জন্য বিষয়টি একেবারেই ভালো হবে না। কিন্তু করোনার বাড়বাড়ন্ত ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি গোটা দেশে এই নতুন স্ট্রেনের মাধ্যমে সংক্রমণ হচ্ছে নাকি না।

বৃহস্পতিবার মহারাষ্ট্র নাগপুরে লকডাউন ডাকার সময় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, পরিস্থিতি একদমই ভালো নয়। এই কারণে মহারাষ্ট্রে আরো একবার লকডাউন শুরু হতে পারে। এছাড়াও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সকলকে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে শুরু হয়েছে টিকা নেওয়ার কর্মসূচি। ভারত সরকার সকলকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভাইরাসের টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু তার মধ্যেই আবার একটি প্রশ্ন, আবারো কি দেশে লকডাউন হচ্ছে নাকি না?

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৩,৬৫৯ জন। এরমধ্যে নাগপুরে আক্রান্ত ১,৮০০। মহারাষ্ট্রের করোনা মৃতের সংখ্যা বর্তমানে ৫৪ জন। দেশে মোট করণা আক্রান্তের সংখ্যা ২২,৮৫৪। এরমধ্যে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৪,৬২৮ জন। সুস্থ হয়েছেন ১,৮০০ জন এবং মৃত্যু ১২৬। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ও খুব একটা ভালো নয় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪১ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫৬ জন। মৃতের সংখ্যা ২। আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর তারই মধ্যে শুরু হলো করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে ভোটগ্রহণ নিয়ে বেশ চিন্তিত প্রত্যেকটি রাজনৈতিক দল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026