বিনোদন

শেষ হয়ে যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’, মন খারাপ ‘রোহিনী’র

লকডাউনের পর থেকে শেষ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। তার বদলে আসতে চলেছে নতুন কাহিনী। কিছুদিন ধরেই স্টার জলসায় দেখানো হচ্ছে ‘বরণ’-এর প্রোমো। কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কখন দেখানো হবে সিরিয়ালটি। অপরদিকে বেশ কয়েকটি লো-টিআরপি প্রাপ্ত সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারাবাহিকের সময় পাল্টেছে। এর মধ্যে রয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’। রাত নটার পরিবর্তে বিকেল সাড়ে চারটেয় দেখানো হচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’।

তবে ‘ভাগ্যলক্ষ্মী’-র টিআরপি বেশ কম। সাধারণতঃ রাত আটটা থেকে যেকোনো চ্যানেলের প্রাইম টাইম চলে। এইসময় যেসব সিরিয়াল বা রিয়েলিটি শো দেখানো হয় সেগুলির টিআরপি যথেষ্ট বেশি থাকে। কিন্তু ‘ভাগ্যলক্ষ্মী’ এই দল থেকে বিচ্ছিন্ন হতেই দর্শকদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। এবার এই জল্পনাকে উস্কে দিলেন ‘ভাগ্যলক্ষ্মী’-র কলাকূশলীরা।

সম্প্রতি একটি ইন্সটাগ্রাম ভিডিওয় দেখা গেল ‘ভাগ্যলক্ষ্মী’-র নায়ক রাহুল মজুমদার (Rahul Majumder)-কে ‘চান্না মেরেয়া’ গানটি গাইতে। সেইসময় ‘রোহিণী’ স্বাগতা সেন (swagata sen)-এর মেকআপ চলছে। ভিডিওটি শেয়ার করে স্বাগতা লিখেছেন, মেকআপ রুমের এই ড্রামাগুলি তিনি খুব মিস করবেন। স্বাগতার এই পোস্টে কমেন্ট করে নেটিজেনরা জানতে চেয়েছেন, তাহলে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’! স্বাগতা এই প্রশ্নের কোনও উত্তর না দিলেও চ্যানেলের সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যেতে চলেছে ‘ভাগ্যলক্ষ্মী’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026