খেলা

বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, কোভিড মোকাবিলায় ২ কোটি টাকা দিলেন ‘বিরুস্কা’

২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কোভিড-১৯ মহামারীতে অভাবী দের সাহায্য করার দিকে মনোনিবেশ করেছেন। ক্যাপ্টেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সাথে জোট বেঁধে আর্তদের সাহায্যে এগিয়ে এসেছেন। এই জুটি ৭ কোটি টাকা জমা করার লক্ষ্য নিয়ে একটি তহবিল তৈরি করেছেন। সেই তহবিলে ২ কোটি টাকা দিয়েছেন বিরুস্কা। তারা নেট নাগরিকদের এগিয়ে আসার এবং আন্তরিকভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছে।

ভারতে মহামারীর দ্বিতীয় তরঙ্গের প্রয়োজনীয়তা বুঝে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। দম্পতি টুইটারে লিখেছেন, “আমি এবং অনুষ্কা একটি প্রচার শুরু করেছি, কোভিড-১৯ ত্রাণের তহবিল সংগ্রহের জন্য, এবং আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ থাকব। আসুন আমরা সবাই একত্রিত হই এবং আমাদের চারপাশের মানুষদের সহায়তা করি। আমি আপনাদের সবাইকে আমাদের এই প্রচেষ্টায় যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি”।

এর আগে, আইপিএল ক্যাম্পে করোনাভাইরাসের একের পর এক ঘটনার পর ২০২১ সালের লীগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হয়েছে। ২৯ টি ম্যাচ কেবল মাত্র অনুষ্ঠিত হয়েছিল। বিসিসিআই বর্তমানে টুর্নামেন্টের অবশিষ্ট অংশ শেষ করার জন্য উপযুক্ত সময় এবং ভেন্যু খুঁজছে। “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিল (আইপিএল জিসি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একটি জরুরী বৈঠকে সর্বসম্মতভাবে আইপিএল ২০২১ মরসুম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।” বিসিসিআই একটি বিবৃতিতে জানায়

ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র, অমিত মিশ্র এবং ঋদ্ধিমান সাহা করোনা পজিটিভ হন। সাপোর্ট স্টাফে লক্ষ্মীপতি বালাজি এবং চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি ভাইরাসের ক্রোধ এড়াতে পারেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026