রাজ্য

‘আলো মানেই ফিলিপ, পাগলা মানে দিলীপ’, ফেসবুক লাইভে এসে নজিরবিহীন কটাক্ষ মদন মিত্রের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনী ফলপ্রকাশে মমতা ম্যাজিক কাজ করেছে গোটা বাংলায়। মমতা সরকার ২১৩ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিজেপির বিজয়রথ থেমে গেছে ৭৭ আসনেই। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে বড় মার্জিনে জয়লাভ করেছেন মদন মিত্র। তবে বিজয়ী বিধায়ক হিসেবে খবরের শিরোনামে তিনি আসলেও বর্তমানে বেশিরভাগ সময় তার চটপটি কথার জন্য তিনি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যান। সম্প্রতি ফেসবুকে তার একটি নতুন কথা ব্যাপক ভাইরাল হয়ে গেছে। তিনি এদিন সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মূলত গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের কটাক্ষ করেছেন। তবে সেদিন ফেসবুক লাইভে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নজিরবিহীন কথা বলেছেন।

গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করেছিলেন রাজভবনে। সেদিনই সকাল-সকাল দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছিলেন মদন মিত্র। দক্ষিনেশ্বর থেকে ফেসবুক লাইভে এসে তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “রোজ তলোয়ার দেখাতেন না দীলিপবাবু! খালি বলতেন যে বুঝে নেব। কোথায় গেল? আলো মানেই ফিলিপ, আর পাগলা মানেই দিলীপ। এদের কোন উত্তর হয়?”

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট ২১৩ টি আসন পেয়েছে। অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপি ৭৭ আসনে থেমে গেছে। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে মদন মিত্র ৪৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026