পলিটিক্স

মিমে ভাঙ্গন ধরিয়ে ঘাসফুলের ঝান্ডা ধরলেন ওয়াইসির দলের উচ্চপদস্থ সেনাপতি, জল্পনা রাজ্য রাজনীতিতে

ভোটের আগে আরো একবার অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। আজ সোমবার রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা ব্রাত্য বসু এবং মলয় ঘটক এর উপস্থিতিতে বেশ কয়েকজন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সূত্রের খবর অনুযায়ী, বিগত ২০১৩ থেকেই তারা আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ফলে এই দুই ব্যক্তির তৃণমূলে যোগ দেওয়ার পরেই আবারও নতুন করে অস্তিত্ব সঙ্কটে পড়তে চলেছে এআইএমআইএম ওরফে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন।

এই দুই ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন আনোয়ার পাশা। তিনি এআইএমআইএম এর প্রথম সারির নেতা হিসেবে পরিচিত। সেন্ট জেভিয়ার্স কলেজের এই প্রাক্তনী তৃণমূল কংগ্রেসে যোগদান করার সময়ে বলেন,” পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য যেখানে প্রতিটি ধর্ম তার নিজের জায়গা খুঁজে পেয়েছে। আমরা সেই ধর্মীয় সহাবস্থানের ক্ষতি হতে দিতে পারিনা। তাই যা নির্বাচনের পরে বিহারে ঘটেছে, তার থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়া উচিত।”

বিশেষজ্ঞদের মতামত, এই বছরের নির্বাচনকে পাখির চোখ করে বাংলাতে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। কিন্তু নির্বাচনের আগে মিমের প্রথম সারির নেতা আনোয়ার পাশা দলবদল করে তৃণমূলে যোগদান করায় বেশ অনেকটা ধাক্কা খেয়েছে আসাদউদ্দিন ওয়াইসির স্বপ্ন। অনেকে দাবি করছেন, এআইএমআইএম সংখ্যালঘু ভোট ভাগ করার জন্য পশ্চিমবঙ্গে আসছে। তবে সেই সমস্ত অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি নিজে।

জানিয়ে রাখি, শুধুমাত্র আনোয়ার পাশা নয়, এদিন তার সাথে ঘাসফুলে যোগদান করলেন মুর্শিদ আহমেদ, আলী বক্স, এসকে হাসিকুল ইসলাম সহ আরো অনেকে। ফলে এআইএমআইএম থেকে তৃণমূলে যোগদান করার পরে আরো অনেকটা শক্ত হলো তৃণমূলের সংগঠন। এমনটাই মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026