নয়াদিল্লি: ভূ-স্বর্গে মনোরম দৃশ্যে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান? কিন্তু ভাবছেন জমি কী করে পাবেন? এবার থেকে আপনি চাইলেই জমি পেতে পারেন। কারণ, জম্মু-কাশ্মীর বা লাদাখে জমি এখন থেকে যে কোনও ভারতীয় নাগরিকই কিনতে পারবে। এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবে যে কোনও ভারতীয় নাগরিক। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ২০২০ নামে নির্দেশিকা এখন থেকে বলবৎ হতে চলেছে।
প্রসঙ্গত, আগে জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হলেই সে রাজ্যে জমি কেনা যেত। কিন্তু এখন স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত তুলে নিল কেন্দ্রীয় সরকার। তাই দেশের যে কোনও প্রান্তে বসেই আপনি চাইলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জমি কিনে নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারেন। কেন্দ্রীয় সরকারের এ হেন ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে সাধারণ মানুষ।
নিজের অদ্ভুত এবং ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই শিরোনামে থাকেন Uorfi Javed। আবারও এক অভিনব…
ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী Monalisa আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামারাস লুক দিয়ে ভক্তদের মুগ্ধ…
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…
গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…
চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…