টেক বার্তা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ফেস আনলক, জেনে নিন কিভাবে ব্যবহার করবেন

পৃথিবীর সবথেকে বড় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রত্যেকদিন তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। তার সঙ্গে হোয়াট্সঅ্যাপ প্রতিদিন নতুন নতুন সিকিউরিটি ফিচার নিয়ে আসছে। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে এসেছিল ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা। তবে এবার গ্রাহকদের সিকিউরিটিকে আরো বেশি সুনিশ্চিত করার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যুক্ত করেছে হোয়াটসঅ্যাপে ফেস আনলক ব্যবস্থা।

সম্প্রতি WAbetainfo তে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে WhatsApp এর বিটা ভার্সন ২.২০.২০৩.৩ এ আপনারা এই বিশেষ অ্যান্ড্রয়েড ফিচার পেয়ে যাবেন। তবে এই ফিচার ব্যবহার করার জন্য আপনার স্মার্টফোনে অবশ্যই ফেস আনলক সুবিধা থাকতে হবে। এই টেকনোলজি থাকলে তবেই আপনার ফোনে WhatsApp ফেস আনলক ফিচার কাজ করবে। ফিচারটি অবশ্যই হবে ডিভাইস সেন্ট্রিক। যখন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন পরিবর্তন করবেন তখন তাদের আবার নতুন করে তাদের ফেস রেকোগ্নিশন করতে হবে। এই ফিচারটি ছাড়াও, হোয়াটসঅ্যাপ বর্তমানে তাদের ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচারটি কে আরো ভালো করে তোলার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই ফিচারের উপরে কাজ করা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, iOS এর WhatsApp এর জন্য ইতিমধ্যেই ফেস আনলক ফিচার রয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েডে নতুন করে এই ফিচার আসতে চলেছে। বর্তমানে অ্যান্ড্রয়েডের WhatsApp এর ক্ষেত্রে শুধুমাত্র বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচারটি কাজ করে।

অ্যান্ড্রয়েড ফেস আনলক ফিচারটি চলে এলে ফিঙ্গারপ্রিন্ট আনলক বায়োমেট্রিক আনলকে পরিবর্তিত হয়ে যাবে। বর্তমানে যদি ফিঙ্গারপ্রিন্ট আনলক এই ফিচারটি কাজ না করে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না। কিন্তু নতুন ফেস আনলক শুরু হয়ে গেলে, বায়োমেট্রিক লক পদ্ধতি চালু হবে। এর ফলে আপনারা একাধিক পদ্ধতি ব্যবহার করে আপনার স্মার্ট ফোন খুলতে পারবেন। যদি ফেস আনলক ফিচার ভালোভাবে কাজ না করে, তাহলে নতুন একটি আইডেন্টিফিকেশন ফিচার আনার পরিকল্পনা রয়েছে WhatsApp এর।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026