বাংলা সিরিয়াল

Aparajita Adhya: অপরাজিতার বিয়ে হয়েছে ২৪ বছর, অবশেষে আইবুড়ো ভাতের স্বাদ পেলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে কে না চেনেন? তার প্রাণখোলা হাসিতে মুগ্ধ আট থেকে আশি সকলেই। তিনি টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাকে দেখে তার বয়স বোঝা মুশকিল। এই বয়সেও টেক্কা দিচ্ছেন বর্তমানের প্রথম সারির অভিনেত্রীদের। তার সাবলীল অভিনয় প্রতিমুহূর্তে মুগ্ধ করে তার দর্শকদের। অভিনেত্রীর বিয়ে হয়েছে প্রায় ২৪ বছর। আর এই ২৪ বছর পর অবশেষে আইবুড়ো ভাতের স্বাদ পেলেন অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করার মাধ্যমে নিজেই জানালেন সেকথা।

সম্প্রতি টলিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য পরিবারের সদস্যদের সাথে নতুন বছরের শুরুতেই পিকনিকে গিয়েছিলেন। হাসি-মজা হইহল্লাতেই কেটেছে গোটা দিনটা। আর সেখানেই তাকে রীতিমতো আইবুড়ো ভাত খাওয়ালেন তার পরিবারের সদস্যরা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তিনি নিজেই সকলের উদ্দেশ্যে বলছেন, তাকে যেভাবে খেতে দেওয়া হয়েছে তাতে তার মনে হচ্ছে তার আইবুড়ো ভাত হচ্ছে, তাও আবার ২৪ বছর পরে।

আসলে শুটিংয়ের কাজের জন্য গত আট বছর তিনি নিজের পরিবারের সাথে পিকনিকে অংশগ্রহণ করতে পারেননি। তাই তিনি এবছর পিকনিকে উপস্থিত থাকায় তাকে রীতিমত সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল, যাতে অভিনেত্রীর মনে হয়েছে তিনি বিয়ের এত বছর পর আইবুড়ো ভাত খেতে বসেছেন, তাও আবার নিজের শ্বশুরবাড়ির লোকজনের দৌড়াতেই। সম্প্রতি নিজের পরিবারের সদস্যদের সাথে পিকনিকে গিয়ে এমন ভাবে খেতে বসার একটি ছোট্ট ভিডিও শেয়ার করে এমন কথাই জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী এই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায় তার অনুরাগীদের মধ্যে।

পিকনিকের দিন তাকে নানা ধরনের পদ সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। মশকরা ছেলে অভিনেত্রী এতগুলো কথা বললেও তিনি যে বিষয়টা বেশ উপভোগ করেছেন, তা তার হাবেভাবেই স্পষ্ট ছিল। বছরের শেষটা অভিনেত্রী একটু অন্যভাবেই কাটিয়েছেন। পথশিশু ও রাস্তায় থাকা অসহায় মানুষদের হাতে উপহার তুলে দিয়েছেন অভিনেত্রী। আর বছরের শুরুতেই পরিবারের সদস্যদের সাথে করছেন পিকনিক। সব মিলিয়ে বর্তমানে তিনি বেশ হইহল্লা করেই কাটাচ্ছতা, তা বলাই বাহুল্য।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026