বিনোদন

Trina Saha: বছরের শুরুতেই স্বজনকে হারালেন গুনগুন! লিখলেন ‘দেখা হবে তারার দেশে’

নতুন বছরের শুরুটা মোটেও ভালো হল না টেলি অভিনেত্রী তৃণা সাহার জন্য। বছরের প্রথম দিনেই তাঁর জীবনে এল বড় বির্পযয়। নিজের প্রিয়জন হারালেন তিনি। আর সেই প্রিয়জন হলেন তৃণার দাদু। সোশ্যাল মিডিয়ায় নিজেই দাদুর মৃত্যুর খবর দিয়েছেন তৃণা। বছরের শুরুকে এমন একটি খারাপ খবর পেয়ে দুঃখিত তৃণার অনুরাগীরাও।

দাদুর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাঁর মৃত্যুর খবর দিয়েছেন তৃণা সাহা। এই ছবির নীচে ক্যাপশনে লেখেন, “আবার তোমার সঙ্গে দেখা হবে তারাদের দেশে। তোমায় মিস করব, এটা বলা খুব কম হবে।” এরপর অভিনেত্রীর অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন। সকলে অভিনেত্রীকে শক্ত হওয়ার বার্তা দিয়েছেন। এছাড়াও ইন্ডাস্ট্রির তারকা বন্ধুরাও বন্ধুর জন্য শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। পার্ণো মিত্র সহ আরও টলি ও টেলি পাড়ার তারকারা সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীর পোস্টে।

তৃণা নিজের এই পোস্টে যে দুটি ছবি শেয়ার করেছেন নিজের দাদুর সঙ্গে, তার মধ্যে একটি অভিনেত্রীর আইবুড়ো ভাত খাওয়ার ছবি। দেখা যাচ্ছে, দাদুর পাশে বসে হাসিমুখে আইবুড়ো ভাত খাচ্ছেন তৃণা। গত বছরের ফেব্রুয়ারী মাসে নিজের দীর্ঘ দিনের প্রেমিক তথা নীল ভট্টাচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তৃণা সাহা। বিয়েতে ইন্ডাস্ট্রির বহু তারকারাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণা ও নীল দুজনকেই তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় প্রচারও করতে দেখা গিয়েছে। এমনকি দুজনে শাসক দলে নাম লেখান।

প্রসঙ্গত, কাজের দিক থেকে এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক খড়কুটো-য় অভিনয় করছেন তৃণা । এই ধারাবাহিকে তাঁর অভিনয় মা কাকিমাদের। তাঁর ও কৌশিক রায়ের জুটিও পছন্দ দর্শকদের। ২০২২ নিয়ে আসছে তৃণার জন্য আরও একটা বড় চ্যালেঞ্জ। কারণ খড়কুটো এবার সন্ধ্যা ৭.৩০টার বদলে আসছে ১০ জানুয়ারী থেকে দুপুর ২ঃ৩০ টের সময়। দুপুরবেলা এই ধারাবাহিকের সম্প্রচার কি আগের মতো করে টিআরপি বাড়বে তা ও অভিনেত্রীর কাছে বেশ চ্যালেঞ্জিং। অন্যদিকে তৃণার বর তথা অভিনেতা এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক উমা, আর কৃষ্ণকলিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026