নিউজ

Corona Update: লাফিয়ে বাড়ছে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা! চিন্তায় চিকিৎসকরা

ডিসেম্বরের শেষ থেকে দেশজুড়ে কোভিড সংক্রমণ বেড়েই চলেছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর তা নিয়ে চিকিৎসক বেশ উদ্বিগ্ন। এর মাঝেই নতুন বছরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার দেশে নতুন করে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩,৭৫০ জন। আ যা আগেরদিন ছিল ২৭,৫৫৩। প্রায় সাড়ে ৬ হাজার বেশি। রবিবার অর্থাৎ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের।

অন্যদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন ও চোখ রাঙাচ্ছে। তবে দেশে এই মুহূর্তে ওমিক্রনের সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আছে তা বলা যেতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশ সবমিলিয়ে ১,৭০০ ওমিক্রন পজিটিভ কেস ধরা পড়েছে। ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। তবে, আক্রান্তদের মধ্যে ৬৩৯ জন সুস্থও হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। করোনার ডেল্টা স্ট্রেনের তুলনায় তিন গুণ বেশি সংক্রামক ওমিক্রন।

টিকাকরণ: রবিবার মোট টিকা নিয়েছেন ২৩.৩০ লক্ষ মানুষ। এখনও পর্যন্ত দেশে ১৪৫.৬৮ কোটি মানুষের করোনা টিকা দেওয়া হয়েছে। রবিবার সারা দেশে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১০,৮৪৬ জন। আর এখনো দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪৫,৫৮২ ।

তবে এ রাজ্যেও ফের তুঙ্গে নতুন করে কোভিড সংক্রমণ। রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৬,১৫৩ জনের শরীরে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। সোমবার থেকে ফের রাজ্য জুড়ে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনার বাড়বাড়ন্তের জন্য ফের স্কুল কলেজের দরজা বন্ধ হয়েছে। এছাড়া বিনোদন পার্ক, জিম, পার্লার বন্ধ থাকছে। লোকাল ট্রেন, মেট্রোর ক্ষেত্রেও পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলবে। আর লোকাল ট্রেন চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত, তবে দূরপাল্লার ট্রেন আগের নিয়মে চলবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026